ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দক্ষিণ আমেরিকায় ব্রাজিলের রাজত্ব, চ্যাম্পিয়ন পালমেইরাস
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৯:১২ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

আর্জেন্টিনার ক্লাব এস্তুদিয়ান্তেসকে ১-০ গোলে হারিয়ে কোপা লিবার্তাদোরেসের শিরোপা জিতেছে ব্রাজিলের ক্লাব পালমেইরাস।

 শনিবার (২৮ নভেম্বর) উরুগুয়ের মন্টেভিডিওতে এস্তাদিও সেন্তেনারিওতে অনুষ্ঠিত ফাইনালে জয়সূচক গোলটি করেন প্যারাগুয়ের ফরোয়ার্ড রামন সোসা।

এই জয়ের মাধ্যমে চতুর্থবারের মতো দক্ষিণ আমেরিকার ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতাটির শিরোপা জিতল পালমেইরাস। একই সঙ্গে লিবার্তাদোরেসে ব্রাজিলিয়ান ক্লাবগুলোর আধিপত্যও ধরে রাখল দেশটি। ২০১৯ সাল থেকে টানা আট আসরেই এই প্রতিযোগিতার শিরোপা জিতেছে ব্রাজিলের কোনো না কোনো ক্লাব।

ফাইনালের প্রথমার্ধে দুই দলই ছিল সতর্ক। ফলে গোলের উল্লেখযোগ্য সুযোগ তৈরি হয়নি খুব বেশি। পালমেইরাসের মিডফিল্ডার লুকাস এভাঞ্জেলিস্তার একটি নিচু ক্রস প্রতিপক্ষের ডিফেন্ডার মার্কোস রোহোর গায়ে লেগে পোস্টে আঘাত করলে গোলবঞ্চিত হয় দলটি।

বিরতির পর দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া গোলটি আসে। আর্থার গ্যাব্রিয়েলের বাঁ দিক থেকে বাড়ানো ক্রস জন আরিয়াসের স্পর্শে দিক পরিবর্তন করলে কাছ থেকে বল জালে পাঠান রামন সোসা।

গোল হজমের পর আক্রমণ বাড়ায় এস্তুদিয়ান্তেস। চার মিনিটের মধ্যেই সমতায় ফেরার সুযোগ পেয়েছিল তারা। তবে গুইদো কারিয়োর দুর্দান্ত বাইসাইকেল কিক ঠেকিয়ে দেন পালমেইরাসের গোলরক্ষক কার্লোস মিগেল। ৭৪ মিনিটে এডউইন সেত্রের হেডও দারুণ দক্ষতায় রুখে দেন তিনি।

ম্যাচের ৮৪ মিনিটে তিয়াগো পালাসিওসের জোরালো ভলি পোস্টের সামান্য বাইরে দিয়ে চলে গেলে আবারও হতাশ হতে হয় আর্জেন্টাইন ক্লাবটিকে।

শেষ পর্যন্ত এস্তুদিয়ান্তেসের সব আক্রমণ সামলে অতিরিক্ত আট মিনিটেও নিজেদের লিড ধরে রাখে পালমেইরাস। তাতেই নিশ্চিত হয় তাদের চতুর্থ কোপা লিবার্তাদোরেস শিরোপা।


 এফএস
Advertisement
Loading...
Loading...
Advertisement
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝