ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
‘সুনামি’ আক্রমণের সেই ব্রনসন রিড আর নেই
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৩:০১ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

রেসলিং রিংয়ে শক্তি ও দাপটের জন্য আলাদা পরিচিতি ছিল ব্রনসন রিডের। প্রতিপক্ষকে কাবু করতে তার বিখ্যাত ‘সুনামি’ আক্রমণ ছিল দর্শকদের অন্যতম আকর্ষণ। সেই ব্রনসন রিড আর নেই। মাত্র ৩৮ বছর বয়সে মারা গেছেন অস্ট্রেলিয়ান এই রেসলার। তার মৃত্যুতে বিশ্ব রেসলিংয়ে নেমে এসেছে শোকের ছায়া।

ব্রনসন রিডের আসল নাম জারমেইন হ্যালি। শুক্রবার (২৭ নভেম্বর) চিকিৎসাজনিত জটিলতায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডব্লিউডব্লিউই)। তবে কোথায় এবং ঠিক কী ধরনের শারীরিক জটিলতায় তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

সর্বশেষ ৭ নভেম্বর সৌদি আরবে ক্রাউন জুয়েল চ্যাম্পিয়নশিপে দেখা গিয়েছিল ব্রনসনকে। ওই অনুষ্ঠানে ওবা ফেমির সঙ্গে লড়াইয়ের সময় মঞ্চ থেকে টেবিলের ওপর পড়ে চোট পান তিনি। পরে তার পাঁজরের হাড় ভাঙা ও কিডনিতে আঘাত লাগার খবরও প্রকাশিত হয়। তবে ওই চোটের সঙ্গে তার মৃত্যুর কোনো সম্পর্ক ছিল কি না, তা নিশ্চিত করেনি ডব্লিউডব্লিউই।

ব্রনসনের মৃত্যুতে এক বিবৃতিতে ডব্লিউডব্লিউই বলেছে, ‘জারমেইন হ্যালি, যিনি ব্রনসন রিড নামে পরিচিত, ৩৮ বছর বয়সে চিকিৎসাজনিত জটিলতায় মারা যাওয়ায় ডব্লিউডব্লিউই গভীরভাবে শোকাহত। রিংয়ে তিনি ছিলেন বিশাল ব্যক্তিত্বের অধিকারী। তার চেয়েও বড় কথা, তিনি ছিলেন অসাধারণ একজন মানুষ, পরিবারের প্রতি নিবেদিত এবং সহকর্মীদের অত্যন্ত প্রিয়।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘জারমেইনের অন্তঃসত্ত্বা স্ত্রী পেজ, তাদের মেয়ে, বন্ধু, সহকর্মী ও ভক্তদের প্রতি আমাদের গভীর সমবেদনা।’

১৯৮৮ সালের ২৫ আগস্ট অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে জন্ম নেওয়া ব্রনসন রিড ২০০৭ সালে পেশাদার রেসলিংয়ে অভিষিক্ত হন। দীর্ঘদিন বিভিন্ন প্রতিষ্ঠানে রেসলিং করার পর ২০১৯ সালে ডব্লিউডব্লিউইতে যোগ দেন তিনি। এনএক্সটিতে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে ২০২১ সালে জেতেন এনএক্সটি নর্থ আমেরিকান চ্যাম্পিয়নশিপ।

ওই বছর ডব্লিউডব্লিউই ছাড়ার পর নিউ জাপান প্রো রেসলিং (এনজেপিডব্লিউ) ও ইমপ্যাক্ট রেসলিংয়ে (টিএনএ) লড়েছেন ব্রনসন। ২০২২ সালে আবার ডব্লিউডব্লিউইতে ফেরেন তিনি। ২০২৪ সালে জেতেন আন্দ্রে দ্য জায়ান্ট মেমোরিয়াল ব্যাটল রয়্যাল।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝