ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ডিসেম্বরের মাঝামাঝি টানা ৪ দিনের ছুটি কাটানোর সুযোগ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৯:৪৫ পিএম আপডেট: ২৭.১১.২০২৬ ৯:৫০ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ডিসেম্বরে সরকারি চাকরিজীবীদের জন্য টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়েছে। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস বুধবার হওয়ায় পরদিন ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার এক দিনের ছুটি নিতে পারলে ১৬ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত টানা চার দিন অবকাশ কাটানো যাবে।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের সরকারি ছুটি। এরপর ১৮ ও ১৯ ডিসেম্বর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে মাঝের বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) ছুটি নিতে পারলেই টানা চার দিনের ছুটি মিলবে।

তবে এই সুযোগ কেবল সেই সরকারি চাকরিজীবীদের জন্য প্রযোজ্য, যাদের কর্মস্থলে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হিসেবে নির্ধারিত। তাদের ১৭ ডিসেম্বর এক দিনের ছুটি নিতে হবে।

বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের ক্ষেত্রে টানা ছুটির সুযোগ নির্ভর করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ছুটির নীতিমালা ও কর্তৃপক্ষের অনুমোদনের ওপর। কারণ, সব বেসরকারি প্রতিষ্ঠানে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকে না।

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝