ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নারায়ণগঞ্জে ওএমএসের ট্রাক বাড়ল, ৩০ টাকায় চাল পাচ্ছেন সাড়ে ৭ হাজার শ্রমিক
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১২:২৭ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

পোশাক শ্রমিকদের জন্য সরকারের বিশেষ খোলা বাজারে পণ্য বিক্রয় (ওএমএস) কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জে চাল বিক্রির ট্রাকের সংখ্যা বাড়ানো হয়েছে। আগে ১০টি ট্রাকে চাল বিক্রি করা হলেও আজ শুক্রবার থেকে ১৫টি ট্রাকে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে প্রতি শুক্রবার সাড়ে ৭ হাজার পোশাক শ্রমিক ৩০ টাকা কেজি দরে ১০ কেজি করে চাল কেনার সুযোগ পাচ্ছেন।

কর্মসূচি অনুযায়ী, একজন শ্রমিক মাসে একবার সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পনগরী, তল্লা, কায়েমপুর, কাঠেরপুল, আদমজী ইপিজেড, সোনারগাঁ ও রূপগঞ্জসহ জেলার ১৫টি স্থানে এসব ট্রাকের মাধ্যমে চাল বিক্রি করা হচ্ছে।

প্রতিটি ট্রাকে পাঁচ টন করে মোট ৭৫ টন চাল বরাদ্দ রাখা হয়েছে। শুক্রবার সকাল থেকেই বিভিন্ন বিক্রয়কেন্দ্রে শ্রমিকদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চাল সংগ্রহ করতে দেখা যায়।

শ্রমিকরা জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির কারণে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাঁদের। এ অবস্থায় ৩০ টাকা কেজি দরে চাল কেনার সুযোগ কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে। তবে চালের পাশাপাশি সাশ্রয়ী মূল্যে ডাল, তেল, আটা ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির ব্যবস্থা করা হলে তাঁরা আরও বেশি উপকৃত হতেন।

শ্রমিকদের মতে, শুধু চাল নয়, নিত্যপ্রয়োজনীয় অন্যান্য পণ্যও এ কর্মসূচির আওতায় আনা হলে তাঁদের পারিবারিক ব্যয় কমাতে আরও কার্যকর ভূমিকা রাখবে।


 এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝