ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
টুঙ্গিপাড়া থানায় হামলা-লুটপাটের ঘটনায় ৮০২৬ জনের বিরুদ্ধে মামলা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৮:৫৫ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। মামলায় ২৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি ৮ হাজার জনকে রাখা হয়েছে অজ্ঞাতপরিচয় আসামি হিসেবে।

গত ২২ নভেম্বর টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) কামরুল আহম্মেদ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেন। এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতার নাম রয়েছে।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, গত ১৭ নভেম্বর সন্ধ্যা থেকে রাত পর্যন্ত দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে একটি সংঘবদ্ধ দল টুঙ্গিপাড়া থানায় হামলা চালায়। এ সময় পুলিশ সদস্য ও সাধারণ মানুষকে মারধর করে আহত করা হয়। পরে থানার অস্ত্রাগারের তালা ভেঙে অস্ত্র ও গোলাবারুদ লুট করা হয়। একই সঙ্গে থানা ভবন, পুলিশ ব্যারাক ও সরকারি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

মামলার বিবরণ অনুযায়ী, লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক মূল্য ৩ কোটি টাকা। আর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটে সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২১ কোটি টাকা।

টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝