ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পিরোজপুরে গানে গানে নৈরাজ্যের প্রতিবাদ জাসাসের
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৯:৩৪ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

পিরোজপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে প্রতিবাদী গণসংগীত পরিবেশন করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় পিরোজপুর শহরের সিও অফিস সদর উপজেলা কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পিরোজপুর জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক রিয়াজ মাহমুদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকার বিএনপি নেতাকর্মী ও জাসাসের শিল্পীরা অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শেখ বাহাদুর, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এম এ মাসুদ হাওলাদার, জেলা জাতীয়তাবাদী সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের সভাপতি শরীফ মহিদুল ইসলাম, জাসাস নেতা মাহবুব হাসানসহ স্থানীয় নেতারা।

অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক রিয়াজ মাহমুদ। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ যখন সুষ্ঠু ধারায় এগিয়ে যাচ্ছে, তখন একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সাধারণ মানুষের ওপর নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতে গানের মাধ্যমে জনমত গড়ে তোলাই এ আয়োজনের লক্ষ্য।

তিনি আরও বলেন, জাসাসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্দেশনা এবং শিল্পীদের সমন্বয়ে এ প্রতিবাদী গণসংগীতের আয়োজন করা হয়েছে।

পরে শিল্পীরা বিভিন্ন প্রতিবাদী গান পরিবেশন করেন। এসব গানের মাধ্যমে তাঁরা দেশে নৈরাজ্য, সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেন।

জেএইচ/এসএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝