আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে সুস্থতা, সামগ্রিক স্বাস্থ্য এবং জিনগত সুস্থতা নিয়ে নিজের অভিজ্ঞতা ও চিন্তাধারা তুলে ধরেছেন বাংলাদেশের সুস্থতা বিষয়ক পরামর্শক, উদ্যোক্তা ও জিনগত সুস্থতা বিশেষজ্ঞ ডা: মেছবাহ উদ্দিন।
সম্প্রতি শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড কংগ্রেস অন টোটাল হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং সম্মেলনে প্রতিনিধি ও আমন্ত্রিত বক্তা হিসেবে অংশগ্রহণ করেন তিনি। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত স্বাস্থ্য ও সুস্থতা বিষয়ক পেশাজীবী, গবেষক, বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ একত্রিত হন। সমন্বিত স্বাস্থ্যসেবা ও সামগ্রিক সুস্থতার মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়ন এবং টেকসই ইতিবাচক পরিবর্তন প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে সম্মেলনে আলোচনা হয়।
সম্মেলনে ডা: মেছবাহ উদ্দিন সামগ্রিক সুস্থতা, ব্যক্তিকেন্দ্রিক সুস্থতা এবং মানুষের সামগ্রিক সুস্থতা নিশ্চিত করতে সমন্বিত দৃষ্টিভঙ্গির গুরুত্ব তুলে ধরেন। ৬৪তম ঘোষণাপত্রের লক্ষ্য ও জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সুস্থতা ও টেকসই রূপান্তরের ভাবনাও সম্মেলনের আলোচনায় গুরুত্ব পায়।
তিনি ওয়েলবিয়িং জেনেটিকস অ্যান্ড রিসার্চ-এর প্রতিনিধিত্ব করছেন।
তিনি আরও মনে করেন, ভবিষ্যতের সুস্থ ও সমৃদ্ধ পৃথিবী গড়তে মানসিক সুস্থতা, সামগ্রিক স্বাস্থ্য, ব্যক্তিকেন্দ্রিক সুস্থতা এবং রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবাকে সমন্বিতভাবে এগিয়ে নেওয়া জরুরি।