ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সৌদি আরবে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১১:৫১ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি আকাশচুম্বী ভবনে ইয়েমেনের হুথি যোদ্ধাদের হামলায় অন্তত ১১ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) রিয়াদের আর্থিক জেলার একটি টাওয়ারে এ হামলার ঘটনা ঘটে।

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াদের আর্থিক জেলার একটি টাওয়ার লক্ষ্য করে হামলা চালিয়েছে হুথি মিলিশিয়ারা। হামলার পরপরই জরুরি সেবা বিভাগের কর্মীরা সেখানে উদ্ধার তৎপরতা শুরু করেন। এ ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছেন।

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোটও রিয়াদের আর্থিক জেলার ওই আকাশচুম্বী ভবনে হামলার তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি মোকাবিলা করছে বলে জানিয়েছে জোট। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ইয়েমেনের রাজধানী সানাসহ দেশটির পশ্চিমাঞ্চলের অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে হুথি মিলিশিয়ারা। গত জুলাই থেকে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর ও তেল অবকাঠামো লক্ষ্য করে নিয়মিত হামলা চালিয়ে আসছে গোষ্ঠীটি। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের পরোক্ষ প্রভাবে ওই সময় ইয়েমেনের দীর্ঘদিনের স্থবির গৃহযুদ্ধ নতুন করে শুরু হয়।

এদিকে স্থলভাগেও হুথি যোদ্ধারা এডেনভিত্তিক সৌদি-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের কাছ থেকে বিস্তীর্ণ এলাকা দখল করে নিয়েছে। এর ফলে চলতি মাসে ইয়েমেনের বিশাল এলাকা থেকে পিছু হটতে বাধ্য হয়েছে দেশটির স্বীকৃত সরকার।

এর আগে, চলতি মাসে রিয়াদের সবচেয়ে উঁচু আকাশচুম্বী ভবন এবং সৌদি সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তরে হামলা চালায় হুথিরা। ওই ঘটনায় অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হলেও কেউ হতাহত হননি। এ ছাড়া গত ৮ নভেম্বর রিয়াদে সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি ভবনেও হামলা চালিয়েছিল গোষ্ঠীটি।

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝