ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৭:৪০ পিএম
X

আগামী বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বাড়িয়েছে শিক্ষা বোর্ড। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীরা বিলম্ব ফি ছাড়া আগামী ২৮ নভেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণের আবেদন করতে পারবেন। আর ফি জমা দেওয়া যাবে ২৯ নভেম্বর পর্যন্ত।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক জেসমিন তাসলিমা বানু এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এ বিষয়ে দেশের সব শিক্ষা বোর্ড পৃথক বিজ্ঞপ্তি প্রকাশ করবে।

নতুন সময়সূচি অনুযায়ী, বিলম্ব ফি দিয়ে ৩০ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে। এ ক্ষেত্রে ফি জমা দেওয়ার শেষ সময় ৬ ডিসেম্বর। বিলম্ব ফি হিসেবে শিক্ষার্থীদের অতিরিক্ত ১০০ টাকা দিতে হবে।

এর আগে এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় নির্ধারণ করা হয়েছিল ১৬ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত। আর বিলম্ব ফিসহ ফরম পূরণের সুযোগ রাখা হয়েছিল ২৪ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত।

নতুন সিদ্ধান্তের ফলে ফরম পূরণের জন্য শিক্ষার্থীরা অতিরিক্ত সময় পাচ্ছেন।

আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝