ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দক্ষিণ আফ্রিকার সল প্লাকি ইউনিভার্সিটির সঙ্গে ইস্টার্ন ইউনিভার্সিটির সমঝোতা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৪:২৪ পিএম
X

আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় ও যৌথ একাডেমিক কার্যক্রম সম্প্রসারণে দক্ষিণ আফ্রিকার সল প্লাকি ইউনিভার্সিটির (Sol Plaatje University) সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে ইস্টার্ন ইউনিভার্সিটি। গত ১৭ নভেম্বর ২০২৬ অনলাইনে প্রয়োজনীয় কাগজপত্র আদান-প্রদান এবং দুই বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত প্রতিনিধিদের ডিজিটাল স্বাক্ষরের মাধ্যমে এ সমঝোতা সম্পন্ন হয়।

ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানীর দক্ষিণ আফ্রিকা সফরের সময় এ সমঝোতার বিষয়ে আলোচনা ও উদ্যোগ নেওয়া হয়। পরবর্তী সময়ে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে আলোচনা ও প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে স্মারকটি চূড়ান্ত করা হয়। এতে সল প্লাকি ইউনিভার্সিটির পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়টির ডেপুটি ভাইস-চ্যান্সেলর (টিচিং অ্যান্ড লার্নিং) অধ্যাপক পল গ্রিন। ইস্টার্ন ইউনিভার্সিটির পক্ষে স্বাক্ষর করেন উপাচার্য অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানী।

সমঝোতার আওতায় দুই বিশ্ববিদ্যালয় যৌথ গবেষণা, জ্ঞান বিনিময়, গবেষণার সক্ষমতা বৃদ্ধি এবং বিভিন্ন একাডেমিক কার্যক্রমে সহযোগিতা করবে। হিসাববিজ্ঞান, অর্থনীতি ও ফিন্যান্স, ব্যবসায় ও ব্যবস্থাপনা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, তথ্যপ্রযুক্তি, ইংরেজি ও মানবিকবিদ্যাসহ বিভিন্ন বিষয়ে যৌথ গবেষণার সুযোগ তৈরি হবে।

এ ছাড়া সুযোগ ও সম্পদের প্রাপ্যতা সাপেক্ষে শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং যৌথভাবে সেমিনার ও সম্মেলন আয়োজনের বিষয়েও সমঝোতা হয়েছে।

স্মারকটির উল্লেখযোগ্য দিক হলো যৌথ গবেষণায় ম্যাচিং গ্রান্ট বা সমপরিমাণ অর্থায়নের সুযোগ। এর আওতায় কোনো একটি বিশ্ববিদ্যালয় অনুমোদিত গবেষণা প্রকল্পে ১ হাজার থেকে ৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত অর্থায়ন করলে অপর বিশ্ববিদ্যালয়ও সমপরিমাণ অর্থ দিতে পারবে। তবে এ অর্থায়ন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তহবিলের প্রাপ্যতা ও অভ্যন্তরীণ অনুমোদনের ওপর নির্ভর করবে। গবেষণার তথ্য সংগ্রহ, গবেষণা সহায়তা, সম্মেলনে অংশগ্রহণ, গবেষণাপত্র প্রকাশনা ও কর্মশালা আয়োজনের মতো কাজে এ অর্থ ব্যয় করা যাবে।

যৌথ গবেষণার ফলাফলে প্রকাশিত গবেষণাপত্রে উভয় বিশ্ববিদ্যালয়ের যথাযথ স্বীকৃতি এবং গবেষকদের অবদান প্রতিফলিত করার বিষয়টিও সমঝোতায় অন্তর্ভুক্ত রয়েছে। তিন বছর মেয়াদি এ সমঝোতা স্মারক পারস্পরিক সম্মতির ভিত্তিতে নবায়ন করা যাবে।

ইস্টার্ন ইউনিভার্সিটি আশা করছে, এ উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক যোগাযোগ ও গবেষণা সহযোগিতা আরও সম্প্রসারিত হবে। পাশাপাশি শিক্ষক ও শিক্ষার্থীরা আন্তর্জাতিক গবেষণা, যৌথ জ্ঞানচর্চা, গবেষণাপত্র প্রকাশনা এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝