ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি গঠনে নতুন নির্দেশনা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৭:৩৪ পিএম
X

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠনের নিয়মে পরিবর্তন এনেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন নির্দেশনা অনুযায়ী, কমিটির সভাপতি হতে প্রার্থীকে ন্যূনতম স্নাতক বা সমমান পাস হতে হবে। তবে শিক্ষার প্রসার ও উন্নয়নে বিশেষ অবদান থাকলে সরকার এ শর্ত শিথিল করতে পারবে।

সোমবার (২৩ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক পরিপত্রে এ নির্দেশনা জানানো হয়।

নতুন নিয়মে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে নির্বাচনের সুযোগ রাখা হয়েছে। অন্যদিকে, গভর্নিং বডির সভাপতি শিক্ষা বোর্ড মনোনীত করবে।

এছাড়া পুনর্গঠিত গভর্নিং বডি, ম্যানেজিং কমিটি ও অ্যাডহক কমিটিতে স্থানীয় তিনজন গণ্যমান্য ব্যক্তিকে অন্তর্ভুক্ত করতে হবে। তাঁদের মধ্যে অন্তত একজন নারী প্রতিনিধি থাকতে হবে।

আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝