ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
‘স্টাডি অ্যাব্রড মাস্টার্স’ আয়োজনে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সুযোগ
বিদেশে উচ্চশিক্ষায় বাড়ছে শিক্ষার্থীদের আগ্রহ, ঢাকায় কিউএসের আয়োজন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ২:৩৫ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য আগামী ৩০ নভেম্বর ঢাকায় ‘স্টাডি অ্যাব্রড মাস্টার্স’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে উচ্চশিক্ষা ও বিশ্ববিদ্যালয় মূল্যায়ন নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস)। এতে বিদেশে স্নাতকোত্তর পর্যায়ে পড়তে আগ্রহী শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলার পাশাপাশি পছন্দের প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

অনুষ্ঠানে অংশ নিতে কোনো ফি লাগবে না। বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি ও ভর্তি-প্রক্রিয়া সম্পর্কে আগ্রহীদের ধারণা দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য। স্নাতকোত্তর পর্যায়ে কোন বিষয়ে পড়বেন, ভর্তির যোগ্যতা ও প্রক্রিয়া কী, পড়াশোনার অর্থায়নের সুযোগ কোথায় এবং পড়াশোনা শেষে আন্তর্জাতিক পর্যায়ে ক্যারিয়ার গড়ার সম্ভাবনা কেমন- এসব বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাবেন অংশগ্রহণকারীরা। কর্মজীবী পেশাজীবী, সদ্য স্নাতক এবং স্নাতক পর্যায়ের শেষ বর্ষের শিক্ষার্থীদের কথা মাথায় রেখে আয়োজনটি করা হয়েছে।

আগামী ৩০ নভেম্বর বিকেল ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত ঢাকার শেরাটন হোটেলে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এতে যুক্তরাষ্ট্র, স্পেন, কানাডা, ভারত ও থাইল্যান্ডের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ও বিজনেস স্কুল অংশ নেবে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ইউনিভার্সিটি অব ক্যালগারি, বিংহ্যামটন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ইউটাহ, আইই ইউনিভার্সিটি, এনওয়াইইউ ট্যান্ডন স্কুল অব ইঞ্জিনিয়ারিং, অন্টারিও টেক ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব উইনিপেগ এবং ভার্জিনিয়া কমনওয়েলথ ইউনিভার্সিটি।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি প্রতিনিধিদের কাছে বিভিন্ন প্রোগ্রাম, আবেদন-প্রক্রিয়া, মেধাবৃত্তি ও পছন্দের দেশ সম্পর্কে সরাসরি প্রশ্ন করার সুযোগ থাকবে। আগ্রহ ও যোগ্যতার ভিত্তিতে উপযুক্ত প্রার্থীদের সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ারও ব্যবস্থা থাকবে। এতে তাঁরা নিজেদের প্রয়োজন অনুযায়ী পরামর্শ নিতে পারবেন। পাশাপাশি ৫০ হাজার মার্কিন ডলার মূল্যের কিউএস ইমপ্যাক্ট স্কলারশিপ সম্পর্কেও জানতে পারবেন অংশগ্রহণকারীরা।

‘কিউএস গ্লোবাল স্টুডেন্ট ফ্লোস’-এর পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালে বাংলাদেশ থেকে বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৫০০-তে দাঁড়াতে পারে। ২০৩০ সাল নাগাদ এ সংখ্যা বেড়ে ১ লাখ ৪৩ হাজার ৩০০ হতে পারে। তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক শিক্ষার্থীদের উৎস শহর হিসেবে বাংলাদেশে এগিয়ে রয়েছে ঢাকা। ২০২৬ সালে ঢাকা থেকে বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীর আনুমানিক সংখ্যা ৭৪ হাজার ৪০০। ২০২৩ থেকে ২০২৬ সালের মধ্যে এ সংখ্যা বৃদ্ধির বার্ষিক যৌগিক হার (সিএজিআর) ১৩ দশমিক ৫ শতাংশ।

এই পূর্বাভাস থেকে বোঝা যায়, শিক্ষার্থীদের বিদেশে পড়ার আগ্রহ বাড়ার সঙ্গে সঙ্গে বিষয় নির্বাচন, পড়াশোনার খরচ ও ভবিষ্যৎ কর্মজীবনের সম্ভাবনা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার গুরুত্বও বাড়ছে। কিউএসের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সার্ভের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে বিদেশে পড়তে আগ্রহী শিক্ষার্থীদের ৬৩ শতাংশ কোর্স নির্বাচনের ক্ষেত্রে শিক্ষার মানকে অগ্রাধিকার দেন। অন্যদিকে, ৫৭ শতাংশ শিক্ষার্থী ভবিষ্যৎ কর্মজীবনে কাজে লাগবে- এমন দক্ষতা অর্জনকে গুরুত্ব দেন।

কিউএসের ফিউচার স্টুডেন্টস বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ন্যাটালি ক্রায়ান বলেন, “আন্তর্জাতিক শিক্ষাখাতে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। কিউএসের পূর্বাভাসেও দেখা যাচ্ছে, বাংলাদেশ থেকে বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীর সংখ্যা আরও বাড়বে। মাস্টার্স প্রোগ্রাম বেছে নেওয়ার সময় শিক্ষার্থীদের একদিকে যেমন বিষয় ও শিক্ষার মান বিবেচনা করতে হয়, অন্যদিকে খরচ, ভবিষ্যৎ ক্যারিয়ার এবং পছন্দের দেশের শিক্ষার পরিবেশও ভাবতে হয়। ঢাকার এই আয়োজনে আগ্রহী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলে এসব বিষয়ে ধারণা নিতে পারবেন এবং পরবর্তী পদক্ষেপের জন্য প্রয়োজনীয় পরামর্শ নিতে পারবেন।”

অনুষ্ঠানে বিষয় ও কোর্স নির্বাচন, পছন্দের দেশ এবং বিশ্ববিদ্যালয়ে আবেদনের প্রক্রিয়া নিয়েও পরামর্শ দেওয়া হবে। এ ছাড়া অংশগ্রহণকারীরা নিজেদের সিভি বা জীবনবৃত্তান্ত পর্যালোচনা করাতে পারবেন এবং স্টেটমেন্ট অব পারপাস (এসওপি) সম্পর্কে ধারণা পাবেন। একই সঙ্গে ৫০ হাজার মার্কিন ডলার মূল্যমানের কিউএস ইমপ্যাক্ট স্কলারশিপে আবেদন করার সুযোগও থাকবে। তবে এ ক্ষেত্রে বৃত্তির নির্ধারিত আবেদন-প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

অনুষ্ঠানে অংশ নিতে নিবন্ধন ও বিস্তারিত তথ্যের জন্য আগ্রহীরা এখানে নিবন্ধন করতে পারবেন।

-টিএস


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝