ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি শিল্পীকে ৭৪ বেত্রাঘাত
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৩:৩১ পিএম
X

হিজাব ছাড়া কনসার্টে গান পরিবেশনের ঘটনায় ইরানি সংগীতশিল্পী পারাস্তু আহমাদি ও তাঁর চার সহযোগীকে ৭৪টি করে বেত্রাঘাত করা হয়েছে। পাশাপাশি তাঁদের ওপর দুই বছরের ভ্রমণ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) তাঁদের আইনজীবী এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

ইরানের সংস্কারপন্থী সংবাদমাধ্যম এমতেদাদের প্রতিবেদনে বলা হয়েছে, জনসমক্ষে অশালীন আচরণ এবং অনলাইনে অনৈতিক বিষয়বস্তু প্রকাশের অভিযোগে তাঁদের দোষী সাব্যস্ত করা হয়। দেশটির পবিত্র নগরী কোমে এ শাস্তি কার্যকর করা হয়েছে।

২০২৪ সালের ডিসেম্বরে হিজাব ছাড়াই হাতাকাটা পোশাক পরে একটি কনসার্টে ঐতিহ্যবাহী ইরানি গান পরিবেশন করেন ২৯ বছর বয়সী পারাস্তু আহমাদি। কনসার্টটির ভিডিও ইউটিউবে প্রকাশের পর ব্যাপক সাড়া পড়ে। এখন পর্যন্ত ভিডিওটি ৩৩ লাখের বেশি বার দেখা হয়েছে।

কনসার্টের পরপরই তাঁকে গ্রেপ্তার করা হলেও অল্প সময়ের মধ্যে মুক্তি দেওয়া হয়। পরবর্তী সময়ে ২০২৬ সালের জুনে তাঁকে দোষী সাব্যস্ত করা হয় এবং সেপ্টেম্বরে সেই রায় বহাল রাখা হয়।

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে ইরানে জনসমক্ষে নারীদের হিজাব ও ঢিলেঢালা পোশাক পরা বাধ্যতামূলক। তবে ২০২২ সালে হিজাব আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার হওয়া এক তরুণীর পুলিশি হেফাজতে মৃত্যুর পর দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এরপর থেকে দেশটিতে হিজাব আইন অমান্য করার প্রবণতা বেড়েছে।

অন্যদিকে, হিজাব আইন কার্যকরে আরও কঠোর অবস্থান নিচ্ছে ইরান সরকার। গত অক্টোবরে তেহরানের সরকারি কৌঁসুলি আলী সালেহি হিজাববিধি কার্যকরে ব্যর্থ সরকারি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।

এর আগেও হিজাব ও শালীনতাসংক্রান্ত বিধি লঙ্ঘনের অভিযোগে মেহদি ইয়াররাহি ও জারা ইসমাইলিসহ একাধিক ইরানি সংগীতশিল্পীকে গ্রেপ্তার করা হয়েছিল। পারাস্তু আহমাদি ও তাঁর সহযোগীদের এই শাস্তি দেশটিতে হিজাব আইন কার্যকরে কর্তৃপক্ষের কঠোর অবস্থানেরই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝