চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে নগরের অক্সিজেন এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
৬৮ বছর বয়সী শেখ আতাউর রহমান মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতিও। বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দলটির এই নেতার বিরুদ্ধে মীরসরাই থানায় নাশকতা ও আইনশৃঙ্খলা বিঘ্নের অভিযোগে তিনটি মামলা রয়েছে।
মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক নিরাপত্তার স্বার্থে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ তাকে আটক করেছে।
এফএস