সুস্থ থাকতে একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন সাধারণত ৭ থেকে ৯ ঘণ্টা ঘুম প্রয়োজন। তবে বিরল জিনগত বৈশিষ্ট্যের কারণে কিছু মানুষ মাত্র ৪ থেকে ৬ ঘণ্টা ঘুমিয়েও সতেজ থাকতে পারেন। বিজ্ঞানীরা এ অবস্থার নাম দিয়েছেন ‘ফ্যামিলিয়াল ন্যাচারাল শর্ট স্লিপ’।
বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, জিনগতভাবে কম ঘুমানোর সক্ষমতা আর ইচ্ছা করে ঘুম কমানো এক নয়। নিয়মিত কম ঘুমালে মনোযোগ, স্মৃতিশক্তি ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমতে পারে। পাশাপাশি বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিও তৈরি হতে পারে।
ভালো ও গভীর ঘুমের জন্য ছয়টি অভ্যাস:
১. নির্দিষ্ট সময়ে ঘুমান: প্রতিদিন একই সময়ে ঘুমাতে যান এবং ঘুম থেকে উঠুন।
২. খাবার ও পানীয় নিয়ন্ত্রণ করুন: ঘুমানোর আগে ভারী খাবার এবং শোয়ার কয়েক ঘণ্টা আগে চা, কফি ও নিকোটিন এড়িয়ে চলুন।
৩. ঘুমের পরিবেশ ভালো রাখুন: শোবার ঘর ঠান্ডা, অন্ধকার ও শান্ত রাখুন। ঘুমানোর আগে মোবাইল ও টেলিভিশনের ব্যবহার কমান।
৪. দিনের ঘুম সীমিত রাখুন: দুপুরে অল্প সময় ঘুমান এবং বিকেলের দিকে ঘুমানো এড়িয়ে চলুন।
৫. নিয়মিত ব্যায়াম করুন: প্রতিদিন শরীরচর্চা করুন, তবে ঘুমানোর ঠিক আগে ভারী ব্যায়াম করবেন না।
৬. দুশ্চিন্তা কমান: ঘুমানোর আগে পরের দিনের কাজের তালিকা তৈরি, মেডিটেশন বা শিথিলায়নের অনুশীলন করতে পারেন।
মনে রাখুন: কম ঘুমিয়ে কর্মক্ষম থাকার বিরল জিনগত বৈশিষ্ট্য সবার থাকে না। তাই অন্যের অভ্যাস অনুসরণ করে ঘুমের সময় কমানো উচিত নয়। দীর্ঘদিন ঘুমের সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিন।
আরএন