ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হৃদরোগের ঝুঁকি কেন শীতে বেড়ে যায়
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ২:৫২ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

অনেকেরই ধারণা হৃদরোগ বয়স্কদের হয়। তবে বাস্তবতা হলো এই রোগ যেকোন বয়সীদের হতে পারে। আজকাল তো ২০ থেকে ৩০ বছর বয়সী তরুণদের মধ্যে এই রোগের প্রকোপ দেখা যাচ্ছে। তবে এর জন্য শুধু জীবনযাপনে অনিয়ম দায়ী নয়। হার্ট অ্যাটাকের কারণ হতে পারে আবহাওয়াও।

বিশেষজ্ঞরা বলছেন, শীতকালে হার্ট অ্যাটাকের ঝুঁকি অন্যান্য সময়ের তুলনায় অনেক বেড়ে যায়। তবে শরীরে হৃদরোগ রাতারাতি বাসা বাঁধে না। হার্ট অ্যাটাকের আগে রোগীর মধ্যে কিছু সংকেত পাওয়া যায়। চলুন জেনে নিই শীতকালে হার্ট অ্যাটাক বেড়ে যাওয়ার পেছনের ৩ কারণ-
শীতকালে রক্তনালির সংকোচন 

শীতকালে হৃদপিন্ডের অবস্থা নিয়ে হৃদরোগ বিশেষজ্ঞ সুশান্ত মুখোপাধ্যায় জানান, হৃদপিন্ডের কাজ অক্সিজেনযুক্ত বিশুদ্ধ রক্ত শরীরের কোষে কোষে পৌঁছে দেওয়া। স্বাভাবিক অবস্থায় হৃৎপিণ্ড প্রতি মিনিটে ৬০ থেকে ৮০ বার রক্ত পাম্প করে। আর এই প্রক্রিয়া সচল রাখে হৃৎপিণ্ডের সাইনাস নোড বা এসএ নোড নামক নিজস্ব পেসমেকার। এই সাইনাস নোড ২৪ ঘণ্টা বৈদ্যুতিক স্পন্দন তৈরি করে। ফলে হৃৎস্পন্দন স্বাভাবিক থাকে এবং বিশুদ্ধ রক্ত সারা শরীরে পৌঁছায়।

তবে এই প্রক্রিয়ায় কোনো ধরণের সমস্যা দেখা দিলে হৃৎস্পন্দন অনিয়মিত হতে শুরু করে বলে জানান বিশেষজ্ঞ সুশান্ত। শীতে রক্তনালি বেশি সংকুচিত হয়ে যায়। ফলে রক্তপ্রবাহের স্বাভাবিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়ে রক্তচাপ বেড়ে যায়। ফলে হৃৎস্পন্দনে একটি অস্বাভাবিক পরিবর্তন ঘটে। আর এই পরিবর্তনই বিপদের ঝুঁকি তৈরি করে।

শীতকালে রক্ত জমাট বাঁধার প্রবণতা 

শীতকালে তাপমাত্রা কম থাকার কারণে রক্তে থাকা প্লেটলেট এবং ফাইব্রিনোজেনের মতো রক্ত জমাট বাঁধতে সাহায্যকারী প্রোটিনগুলোর ঘনত্ব ও কার্যকারিতায় কিছুটা পরিবর্তন আসে। ঠান্ডায় রক্ত স্বাভাবিকের তুলনায় কিছুটা ঘন হয়ে যায়। ফলে  রক্তনালিতে তা জমাট বাঁধার আশঙ্কা বাড়ে।

তাই, যারা আগে থেকেই হৃদরোগে ভুগছেন, কিংবা পরিবারে হৃদরোগের ইতিহাস আছে অথবা যাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি শীতকালে তাদের রক্ত জমাট বেঁধে হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি বাড়ে।

তকালে হরমোনের পরিবর্তন

এছাড়া, শীতকালে শরীর থেকে অতিরিক্ত অ্যাড্রেনালিন ও নর-অ্যাড্রেনালিনের মতো হরমোন নিঃসৃত হয়। ফলে রক্তনালিকে আরও সংকুচিত হয়ে হৃৎস্পন্দনের গতি বাড়িয়ে দেয়। এতে রক্তচাপ বেড়ে গিয়ে হৃৎপিণ্ডের ওপর বাড়তি চাপের সৃষ্টি হয়। 

তাই, এ সময় রক্তে শর্করা ও রক্তচাপ অনিয়ন্ত্রিত রয়েছে এমন উচ্চরক্তচাপ ও ডায়াবেটিসের রোগীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি আরও বেড়ে যায়। 

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝