ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
স্ত্রীকে কখনো যে কথাটি বলবেন না স্বামী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৮:২০ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বিয়ের পর একজন পুরুষের জীবনে বাবা-মা ও স্ত্রী-দুই পক্ষের সম্পর্কই গুরুত্বপূর্ণ। কিন্তু একই ছাদের নিচে বসবাস কিংবা পারিবারিক সিদ্ধান্তের ক্ষেত্রে অনেক সময় তৈরি হয় মতবিরোধ।

তখন স্বামী কার পক্ষ নেবেন, তা নিয়ে দেখা দেয় টানাপোড়েন। সম্পর্কবিষয়ক পরামর্শদাতা চেতনা চক্রবর্তীর মতে, স্ত্রীকে কখনোই বলা উচিত নয়, ‘আমার মা-বাবাই আমার এক নম্বর অগ্রাধিকার, তাদের সঙ্গে মানিয়ে নেওয়া ছাড়া তোমার আর কোনো উপায় নেই।

তার মতে, পরিণত মানসিকতার একজন স্বামী বাবা-মাকে সম্মান করার পাশাপাশি স্ত্রীর অনুভূতি ও মতামতকেও গুরুত্ব দেবেন। কোনো সমস্যা হলে বাবা-মা ও স্ত্রী-উভয়ের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করবেন।

কেন এমন কথা ক্ষতিকর?

বিয়ের পর নতুন পরিবেশে মানিয়ে নিতে একজন নারীর সময় প্রয়োজন হয়। এ অবস্থায় স্বামী যদি সব সময় বাবা-মায়ের সিদ্ধান্তকেই চূড়ান্ত বলে জানান, তাহলে স্ত্রীর মনে অবহেলা ও নিরাপত্তাহীনতা তৈরি হতে পারে।

ধীরে ধীরে বাড়তে পারে অভিমান ও দূরত্ব। স্ত্রীকে কি বাবা-মায়ের আগে রাখতে হবে?

বিষয়টি আসলে কে বেশি গুরুত্বপূর্ণ, সেই প্রতিযোগিতা নয়। বাবা-মায়ের প্রতি দায়িত্ব পালন যেমন জরুরি, তেমনি দাম্পত্যজীবনে স্ত্রীর মতামত ও অনুভূতিকেও সম্মান করা প্রয়োজন। পরিস্থিতি বুঝে দায়িত্ব ভাগ করে নেওয়া এবং আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়াই সুস্থ সম্পর্কের ভিত্তি।

সংসারে ভালোবাসা ও সম্মান বজায় রাখতে কাউকে ছোট করা নয়, বরং প্রত্যেকের অবস্থান ও অনুভূতিকে গুরুত্ব দেওয়াই জরুরি।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝