ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
প্রকাশিত হলো শিল্প-সাহিত্যের সাময়িকী ‘প্রতিপাঠ’-এর উদ্বোধনী সংখ্যা
✎ প্রেস বিজ্ঞপ্তি
⏲ প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১:২২ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

প্রকাশিত হয়েছে শিল্প-সাহিত্যের বহুবর্ণিল সাময়িকী ‘প্রতিপাঠ’-এর উদ্বোধনী সংখ্যা। গতকাল ১৯ নভেম্বর অনানুষ্ঠানিকভাবে সাময়িকীটির মুদ্রিত সংস্করণ প্রকাশ করা হয়।

১০০ পৃষ্ঠার এই সাময়িকীতে দেশের বিশিষ্ট লেখক, গবেষক, চিন্তক ও কবিদের লেখা স্থান পেয়েছে। উদ্বোধনী সংখ্যায় রয়েছে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর আত্মজৈবনিক একক বক্তৃতা। এ ছাড়া নাট্যাচার্য সেলিম আল দীনের জীবনদর্শন ও শিল্পের আলোকে নির্মিত প্রামাণ্যচিত্র নিয়ে রয়েছে ‘ধ্রুবতারার নকশিকথা’ শিরোনামের লেখা।

সাময়িকীটিতে লিখেছেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান, লে. কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির বীরপ্রতীক, শামীম আহমেদ (কলকাতা), সরকার আবদুল মান্নান, সৈকত হাবিব, আলতাফ পারভেজ, হরিদাস ঠাকুর, মুনিরা সুলতানা, মুহাম্মদ তানিম নওশাদ, বিধান রিবেরু, অনার্য মুর্শিদ, আবদেল মান্নান ও জুডি ওয়্যারিং।

এ সংখ্যায় কবিতা লিখেছেন টোকন ঠাকুর, মাসুদ পথিক, দ্রাবিড় সৈকত, সাহিদ রেজা, হাসান রোবায়েত ও ফারহিন রহমান তারান্নুম।

সাময়িকীটির সম্পাদক শাহাদাত হোসেন তৌহিদ বলেন, ‘প্রতিপাঠ’ একটি সম্মিলিত শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক যাত্রা। বাংলা ভাষাসহ বিশ্বের বিভিন্ন ভাষার শিল্প ও সাহিত্যকর্ম নিয়ে কাজ করবে সাময়িকীটি। মানুষের কল্পনা, সৃজনশীলতা ও মুক্তবুদ্ধির চর্চাকে কেন্দ্র করে গড়ে উঠবে এর সাংস্কৃতিক পরিসর। বিভিন্ন ভাষার শিল্প-সাহিত্য ও সংস্কৃতির বহুমাত্রিক সৃষ্টিকর্মের সঙ্গে পরিচিত হওয়া, সেগুলো পাঠ ও বিশ্লেষণ করা এবং নতুন সৃষ্টির সম্ভাবনা উন্মুক্ত করাই ‘প্রতিপাঠ’-এর অন্যতম লক্ষ্য।

তিনি আরও বলেন, এই সাংস্কৃতিক অভিযাত্রায় বাংলা ভাষা ও সংস্কৃতি, লোকজ ঐতিহ্য, মুক্তিযুদ্ধের চেতনা এবং অসাম্প্রদায়িক মানবিক মূল্যবোধ বিশেষ গুরুত্ব পাবে। সাহিত্য ও শিল্পের মধ্য দিয়ে মানুষের অন্তর্গত সত্তার বিকাশ এবং মনোজগৎকে সমৃদ্ধ করে মানবিক সমাজ গঠনে ভূমিকা রাখতে চায় ‘প্রতিপাঠ’।

সম্পাদক জানান, প্রতি তিন মাস অন্তর প্রকাশিত হবে সাময়িকীটি। মুদ্রিত সংস্করণের পাশাপাশি সাহিত্য আড্ডা, পাঠচক্র, সাহিত্য সমালোচনা, বই আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ শিল্প-সাহিত্যের নানা কর্মকাণ্ড পরিচালনা করবে ‘প্রতিপাঠ’। অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই বিস্তৃত হবে এর কার্যক্রম।

মুক্তচিন্তা, সৃজনশীলতা, মানবিকতা ও সাংস্কৃতিক সংলাপের একটি উন্মুক্ত পরিসর হিসেবে ‘প্রতিপাঠ’ গড়ে উঠবে বলে প্রত্যাশা প্রকাশ করেন সম্পাদক।

‘প্রতিপাঠ’-এর লোগো তৈরি করেছেন আইয়ুব আল আমিন এবং উদ্বোধনী সংখ্যার প্রচ্ছদ করেছেন সোহানুর রহমান।
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝