ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ঢাবিতে ২০ টাকায় বই বিক্রি, সঙ্গে গাছ উপহার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১০:২৭ পিএম আপডেট: ১৯.১১.২০২৬ ১০:৩২ পিএম
X

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ব্যতিক্রমী আয়োজন করেছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘শুভোদয়’। প্রতীকী ২০ টাকায় শিক্ষামূলক, প্রেরণামূলক ও ইতিহাসভিত্তিক বই বিক্রির পাশাপাশি প্রতিটি বইয়ের সঙ্গে পাঠকদের উপহার দেওয়া হচ্ছে একটি করে গাছ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে এ কর্মসূচি শুরু হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ পাঠক ও সাধারণ মানুষের উপস্থিতি দেখা যায়। বৃষ্টি উপেক্ষা করেও বই সংগ্রহ করতে ভিড় করেন অনেকে।

আয়োজক সংগঠন শুভোদয়ের প্রধান সমন্বয়ক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান শাকিল বলেন, ‘আমরা প্রথাগত রাজনৈতিক কর্মসূচির বাইরে গিয়ে তরুণ প্রজন্মের মেধা ও মননের বিকাশে কিছু করতে চেয়েছি। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর জন্মদিন স্মরণীয় করে রাখতে ২০ নভেম্বরকে প্রতীকী ধরে ২০ টাকায় শিক্ষার্থীদের উপযোগী বই বিক্রির এ উদ্যোগ নিয়েছি। বইয়ের সঙ্গে উপহার হিসেবে দিয়েছি পরিবেশবান্ধব গাছ।’

তিনি আরও বলেন, বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ইতিহাসের সঠিক তথ্য জানার আগ্রহ ও বই পড়ার অভ্যাস গড়ে তোলা জরুরি। এটি দ্বিতীয় বছরের আয়োজন উল্লেখ করে শিক্ষার্থীদের ব্যাপক সাড়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি। ভবিষ্যতেও শুভোদয়ের এ ধরনের সমাজ গঠনমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝