ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ভর্তি পরীক্ষা স্থগিতের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যাচ্ছে ঢাবি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১:০৭ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

চলতি বছরের উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী অ্যাডভোকেট কাজী জয়নাল আবেদীন জানান, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করার প্রস্তুতি নেওয়া হয়েছে। আজই আপিল বিভাগে আবেদন করা হবে।

এর আগে বুধবার (১৮ নভেম্বর) এক রিট আবেদনের শুনানি শেষে হাইকোর্ট চলতি বছরের উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের আদেশ দেন।

বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশের বৈধতা নিয়ে রুল জারি করেন আদালত।

রিটকারী আইনজীবী ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপার বক্তব্য অনুযায়ী, চলতি বছরের উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষায় প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থী খাতা পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষার জন্য আবেদন করেছেন। তাঁদের ফল আগামী ২৩ ডিসেম্বর প্রকাশের কথা রয়েছে।

তিনি জানান, পুনর্মূল্যায়নের ফল প্রকাশের আগেই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা অনুযায়ী ৫ ডিসেম্বর থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এতে ফল পরিবর্তনের অপেক্ষায় থাকা শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিয়ে অনিশ্চয়তায় পড়তে পারেন। এ বিষয় বিবেচনায় নিয়ে আদালত ৩১ ডিসেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা স্থগিতের আদেশ দিয়েছেন।

এদিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাম্প্রতিক এক সভায় ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী বছরের ১ ফেব্রুয়ারির পর আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি ১ জানুয়ারির পর ভর্তি আবেদন কার্যক্রম শুরুর বিষয়েও আলোচনা হয়।

তবে কমিশনের ওই সিদ্ধান্তের পরও ঢাকা বিশ্ববিদ্যালয় পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নেয়।

বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সূচি অনুযায়ী, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষার মাধ্যমে শুরু হওয়ার কথা ছিল।

এখন হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপিল বিভাগে যাওয়ায় ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝