ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১১:৩৫ এএম আপডেট: ২০.১১.২০২৬ ১:৩৫ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন।

শুক্রবার (২০ নভেম্বর) কলেজ ক্যাম্পাসে প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ কলেজের সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেও ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থী ও শিক্ষক। ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তাঁর উপস্থিতি ঘিরে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

১৮৪১ সালের ২০ নভেম্বর প্রতিষ্ঠিত ঢাকা কলেজ দেশের উচ্চশিক্ষার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। দীর্ঘ পথচলায় অসংখ্য শিক্ষার্থীকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি দেশের শিক্ষা, সংস্কৃতি ও বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনীকে কেন্দ্র করে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। অনুষ্ঠানে কলেজের ঐতিহ্য ও অর্জন স্মরণ করার পাশাপাশি প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়ন এবং বিদ্যমান সংকট নিরসনে সমন্বিত উদ্যোগের প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

দিনব্যাপী আয়োজনে শিক্ষক-শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে কলেজ ক্যাম্পাসে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। 

   এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝