সিলেট মানেই সবুজ চা-বাগান, পাহাড়, নদী, জলাবন আর মেঘ-কুয়াশায় মোড়ানো মনোরম প্রকৃতি। দেশের অন্যতম জনপ্রিয় এই পর্যটন শহরে বেড়াতে গেলে থাকার জন্য পরিচ্ছন্নতা, নিরাপত্তা, আরাম ও সেবার সমন্বয় খোঁজেন পর্যটকেরা। সিলেট শহরের মীরাবাজারে এমনই সুবিধা নিয়ে পর্যটক ও ব্যবসায়িক ভ্রমণকারীদের জন্য আবাসনের ব্যবস্থা করছে ‘হোটেল মীরা গার্ডেন’।
‘Height of Luxury’ ভাবনায় পরিচালিত হোটেলটিতে রয়েছে বিভিন্ন শ্রেণির মোট নয় ধরনের রুম। পর্যটকদের বাজেট ও প্রয়োজন অনুযায়ী Standard Couple থেকে শুরু করে Deluxe Double, Deluxe Twin, Premium Deluxe, Garden Deluxe, Platinum Suite, Executive Suite, Mira Suite ও Presidential Suite- বিভিন্ন ধরনের রুম বেছে নেওয়ার সুযোগ রয়েছে।
হোটেল কর্তৃপক্ষের প্রকাশিত তথ্য অনুযায়ী, রুমের প্রতি রাতের ভাড়া ৩ হাজার টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ ১১ হাজার টাকা পর্যন্ত। তবে সময়, মৌসুম ও বুকিংয়ের ধরন অনুযায়ী ভাড়ায় পরিবর্তন হতে পারে।
রুমের সঙ্গে থাকছে নানা সুবিধাহোটেল মীরা গার্ডেনে রুম বুকিংয়ের সঙ্গে রয়েছে বেশ কিছু সুবিধা। এর মধ্যে রয়েছে ওয়েলকাম ড্রিংকস ও স্ন্যাকস, ফ্রুট বাস্কেট, ২৫টির বেশি আইটেমের বুফে ব্রেকফাস্ট, ফ্রি ওয়াই-ফাই, মিনারেল ওয়াটার, রুমে টি সেটআপ এবং অনুরোধে দৈনিক পত্রিকা।
হোটেল কর্তৃপক্ষ বলছে, সব রুমই শীতাতপ নিয়ন্ত্রিত এবং প্রতিটি রুমে আলাদা রেফ্রিজারেটর রয়েছে। স্যুট রুমগুলোতে অতিরিক্ত নিরাপত্তার জন্য সেফটি লকারের ব্যবস্থাও রয়েছে।
দম্পতি ও পরিবার নিয়ে ভ্রমণে উপযোগী
দম্পতি কিংবা হানিমুনে সিলেট ভ্রমণকারীদের জন্য Standard Couple, Platinum Suite ও Mira Suite-এর মতো রুম রয়েছে। বিশেষ উপলক্ষ যেমন হানিমুন বা বিবাহবার্ষিকীতে অতিথিদের প্রয়োজন অনুযায়ী সেবা দেওয়ার ব্যবস্থাও রয়েছে বলে জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ।
অন্যদিকে পরিবার বা বন্ধুদের দল নিয়ে ভ্রমণের ক্ষেত্রে Deluxe Twin ও Premium Deluxe-এর মতো রুম বেছে নেওয়া যায়। একাধিক রুম একসঙ্গে বুকিংয়ের সুবিধাও রয়েছে।
ব্যবসায়িক ভ্রমণেও সুবিধা
শুধু পর্যটকদের জন্য নয়, অফিসিয়াল কাজ বা ব্যবসায়িক সফরে সিলেটে আসা ব্যক্তিদের জন্যও হোটেলটিতে রয়েছে প্রয়োজনীয় সুবিধা। মিটিং রুম ও ব্যাংকুয়েট হল ব্যবহার করে প্রশিক্ষণ, মিটিং, করপোরেট অনুষ্ঠান কিংবা পারিবারিক আয়োজন করা যায়।
ফ্রি ওয়াই-ফাই, রেস্তোরাঁ, ২৪ ঘণ্টার রুম সার্ভিস, পর্যাপ্ত গাড়ি পার্কিং এবং ড্রাইভার রুমও রয়েছে হোটেলটিতে। ফলে ব্যক্তিগত গাড়ি কিংবা দলবদ্ধভাবে ভ্রমণকারীদের জন্যও বাড়তি সুবিধা মিলবে।
সিলেটের দর্শনীয় স্থান ঘোরার সুবিধাজনক অবস্থানসিলেট শহরের মীরাবাজারে অবস্থিত হওয়ায় হোটেল মীরা গার্ডেন থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সহজে যাতায়াত করা যায়। হোটেল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হোটেলটির দূরত্ব প্রায় ৭ কিলোমিটার, সিলেট রেলস্টেশন থেকে প্রায় ২ কিলোমিটার এবং জিন্দাবাজার থেকে প্রায় ১ থেকে ১ দশমিক ৫ কিলোমিটার।
হোটেলটিকে ঘাঁটি করে জাফলং, রাতারগুল জলাবন, লালাখাল, বিছনাকান্দি, পান্থুমাই, মালনীছড়া ও আশপাশের চা-বাগানসহ সিলেটের বিভিন্ন পর্যটনকেন্দ্রে ঘুরে আসা যায়। এ ছাড়া হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.)-এর মাজারেও সহজে যাতায়াত করা সম্ভব।
হোটেলের ট্রাভেল ডেস্ক থেকে দর্শনীয় স্থান, যাতায়াত ও ভ্রমণ পরিকল্পনা সম্পর্কেও প্রয়োজনীয় তথ্য নেওয়ার সুযোগ রয়েছে।
ছুটির মৌসুমে আগাম বুকিং
সিলেটে শীত, ঈদ ও বিভিন্ন সরকারি ছুটির সময়ে পর্যটকের চাপ তুলনামূলক বেশি থাকে। এ সময় পছন্দের রুম পেতে আগেভাগে বুকিং করার পরামর্শ দিয়েছে হোটেল কর্তৃপক্ষ।
রুমের বর্তমান ভাড়া, খালি থাকার তথ্য, গ্রুপ বুকিং, করপোরেট রেট কিংবা বিশেষ আয়োজনের জন্য সরাসরি হোটেল মীরা গার্ডেনের সঙ্গে যোগাযোগ করা যাবে।
প্রকৃতি, আরাম ও প্রয়োজনীয় আধুনিক সেবার সমন্বয়ে সিলেট ভ্রমণে থাকার জন্য ‘হোটেল মীরা গার্ডেন’ হতে পারে পর্যটক, পরিবার, দম্পতি ও ব্যবসায়িক ভ্রমণকারীদের জন্য একটি সুবিধাজনক আবাসন ঠিকানা।
হোটেল মীরা গার্ডেন
মীরা টাওয়ার, মীরাবাজার, সিলেট-৩১০০
ফোন: ০১৭৩০ ৮৮ ৩৪ ২৫, ০১৯৩৮ ১১ ২২ ৪৪, ০১৭৩০ ৮৮ ৩৪ ২১
ই-মেইল:
[email protected],
[email protected]ওয়েবসাইট: hotelmiragarden.com
-টিএস