ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সন্দেহজনক হামে আরও ৭ মৃত্যু
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৩:৩০ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সারাদেশে সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৩৫ জন এবং নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৯৫ জন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে ১৮ নভেম্বর সকাল ৮টা থেকে ১৯ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাব তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে ৭ জনের মৃত্যু হলেও নিশ্চিত হামে কোনো মৃত্যুর তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। নতুন মৃত ৭ জনের মধ্যে ঢাকা বিভাগে ৪ জন এবং সিলেট বিভাগে ৩ জনের মৃত্যু হয়েছে। জেলাভিত্তিক হিসাবেও ঢাকায় ৪ জনের মৃত্যুর তথ্য উঠে এসেছে।

চলতি বছরের গত ১৫ মার্চ থেকে ১৯ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত সারাদেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৩ হাজার ৪০৮ জনে। এর মধ্যে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ২৫ হাজার ৮৮১ জন। এসময় পর্যন্ত সন্দেহজনক হামে মোট ১ হাজার ২৩১ জন এবং নিশ্চিত হামে মোট ১০৫ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে সন্দেহজনক হাম রোগী ভর্তি হয়েছে ১ হাজার ১৩০ জন এবং হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ১ হাজার ১৫১ জন।

১৫ মার্চ থেকে অদ্যাবধি মোট ২ লাখ ২৬ হাজার ৪৬৯ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২ লাখ ১৭ হাজার ৫৪০ জন।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৫১২ জন সন্দেহজনক এবং ৫২ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। এছাড়া চট্টগ্রামে ২১১ জন সন্দেহজনক ও ১৫ জন নিশ্চিত, সিলেটে ১৬০ জন সন্দেহজনক ও ২৩ জন নিশ্চিত, বরিশালে ১২৯ জন সন্দেহজনক, খুলনায় ১১৩ জন সন্দেহজনক ও ৫ জন নিশ্চিত, ময়মনসিংহে ৭৩ জন সন্দেহজনক, রাজশাহীতে ২৩ জন সন্দেহজনক এবং রংপুর বিভাগে ১৪ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।

১৫ মার্চ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক রোগীর সংখ্যার দিক থেকে শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ (১ লাখ ৫ হাজার ৩৩১ জন)। এরপর রয়েছে চট্টগ্রাম (৫০ হাজার ৩১৬ জন), বরিশাল (২৭ হাজার ১ জন), সিলেট (২২ হাজার ৮০৮ জন), খুলনা (১৭ হাজার ৩৮২ জন), ময়মনসিংহ (১৩ হাজার ৪৭৩ জন), রাজশাহী (১২ হাজার ১৯৭ জন) এবং রংপুর বিভাগ (৪ হাজার ৯০০ জন)।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝