ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বসতঘরে ঢুকল পাথরবোঝাই ট্রাক, প্রাণ গেল শিশুর
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১১:৩০ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

দিনাজপুরের ঘোড়াঘাটে পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় একটি বসতঘর বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় ঘরের ভেতরে থাকা তিন মাস বয়সী শিশু শাফি গুরুতর আহত হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ১ নম্বর বুলাকীপুর ইউনিয়নের সোনামুখী এলাকার প্রায় ৫০০ গজ পশ্চিমে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, মধ্যপাড়া পাথরখনি থেকে পাথরবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩-৯১৮০) ঢাকা উত্তরায় যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সোনামুখী গ্রামের মোহাম্মদ মোহনের (২২) বসতবাড়িতে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় বাড়ির একটি শয়নকক্ষ দুমড়েমুচড়ে যায়। ওই কক্ষেই ছিল মোহনের তিন মাস বয়সী শিশু সন্তান শাফি।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত শিশুটিকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

এ ঘটনায় দুর্ঘটনাকবলিত ট্রাক ও এর চালক তপু কুমার ঘোষকে (৩৫) পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তিনি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ঢাকারীপাড়া এলাকার কিশোর কুমার ঘোষের ছেলে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। দুর্ঘটনায় জড়িত ট্রাক ও চালক পুলিশ হেফাজতে রয়েছেন।

একটি ট্রাকের ধাক্কায় বসতঘর বিধ্বস্ত হয়ে তিন মাসের শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


গোলাম মোস্তাফিজার রহমান মিলন / এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝