ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বিমানবন্দরে বাড়তি সতর্কতা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১১:১০ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনার পরিপ্রেক্ষিতে বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। দেশের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেবিচকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থায় বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে বিমানবন্দরের প্রবেশ ও বের হওয়ার পথে তল্লাশি কার্যক্রম জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি বাড়ানো, নিরাপত্তা টহল বৃদ্ধি এবং সার্বক্ষণিক সতর্কতা বজায় রাখতে বলা হয়েছে।

বিমানবন্দরে প্রবেশকারী সব ধরনের যানবাহনেও তল্লাশি জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে। নিরাপত্তা ঝুঁকি এড়াতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব পালনে আরও সতর্ক ও তৎপর থাকতে বলা হয়েছে।

বেবিচকের নির্দেশনার পর ইতোমধ্যে দেশের বিমানবন্দরগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে।

দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবেই বিমানবন্দরগুলোতে এই বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝