সবার সহযোগিতা নিয়ে সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শুরু হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
তিনি বলেন, ইউপি নির্বাচন শুরু হলে সবাই নির্বাচনী কার্যক্রমে যুক্ত হবে। মানুষও ভোটমুখী হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সবার সহযোগিতা নিয়ে নির্বাচন সুষ্ঠু করার চেষ্টা করবে কমিশন।
বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে ‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম: বর্তমান ও উত্তরণ’ শীর্ষক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এনআইডি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের ওপর গুরুত্বারোপ করেন সিইসি। তিনি বলেন, জাতীয় পরিচয়পত্র-সংক্রান্ত বিভিন্ন অভিযোগ তাঁকে বিব্রত করে। প্রতিদিন তাঁর কাছে সইয়ের জন্য আসা আবেদনগুলোর মধ্যে অন্তত ছয়-সাতটি এনআইডি-সংক্রান্ত। অনেক আবেদনকারী ছয় মাস, ১০ মাস কিংবা কয়েক বছর আগে আবেদন করেও সেবা পাননি বলে অভিযোগ করেন। গণমাধ্যমে হয়রানির খবর দেখেও অস্বস্তি বোধ করেন তিনি।
সিইসি বলেন, এনআইডি-কেন্দ্রিক দুর্নীতি ও হয়রানির অভিযোগ থেকে মুক্তি পেতে চায় নির্বাচন কমিশন। এমন একটি পরিবেশ তৈরি করতে হবে, যেখানে নাগরিকদের সেবা পেতে কোনো ধরনের হয়রানির শিকার হতে হবে না।
আবেদন গ্রহণের পর দ্রুত সাড়া দেওয়ার নির্দেশনা দিয়ে তিনি বলেন, কোনো আবেদন জমা পড়ার সঙ্গে সঙ্গে আবেদনকারীকে বার্তা দিয়ে জানাতে হবে যে আবেদনটি গ্রহণ করা হয়েছে এবং প্রক্রিয়াধীন রয়েছে। কোনো কাগজপত্রের ঘাটতি থাকলে সেটিও স্পষ্টভাবে জানাতে হবে।
কোনো আবেদন জমা দেওয়ার পর ছয় মাস ধরে জবাব না পাওয়া কিংবা আবেদনের সর্বশেষ অবস্থা জানতে না পারার বিষয়টি গ্রহণযোগ্য নয় উল্লেখ করে সিইসি বলেন, প্রতিটি আবেদনের বিপরীতে মেমো বা সিরিয়াল নম্বর দিতে হবে। এতে আবেদনকারী পরবর্তী সময়ে যোগাযোগ করে তাঁর আবেদনের অগ্রগতি জানতে পারবেন।
এনআইডি-সংক্রান্ত সমস্যায় একে অন্যের ওপর দায় চাপানোর প্রবণতা বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, কারও জন্মনিবন্ধন বা শিক্ষাগত সনদে সমস্যা থাকলে তা সমাধানের পথ খুঁজতে হবে। একে অন্যের ওপর দায় চাপিয়ে নাগরিকদের সেবা নিশ্চিত করা সম্ভব নয়। তাঁর ভাষায়, ‘ব্লেম গেম করে তো আমরা মানুষকে সেবা দিতে পারব না। মানুষকে সেবা দিতে হবে এবং তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে হবে।’
নাগরিকদের ডিজিটাল সক্ষমতা বিবেচনায় নিয়ে সেবা দেওয়ার ওপরও গুরুত্ব দেন সিইসি। তিনি বলেন, দেশের সব নাগরিক প্রযুক্তি ব্যবহারে সমানভাবে দক্ষ নন। বিশেষ করে গ্রামের বয়স্ক মানুষের জন্য অনলাইনে আবেদন করা কিংবা এনআইডি ডাউনলোড করা কঠিন। তাই তাঁদের সক্ষমতা বিবেচনায় রেখে সেবা পৌঁছে দিতে হবে।
এ জন্য জনসচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, এনআইডির জন্য কী কী কাগজপত্র প্রয়োজন এবং কীভাবে আবেদন করতে হবে, সে বিষয়ে নাগরিকদের
-টিএস