ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১:৩৭ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়া তিতিশ বিশ্বাস (৫১) নামে এক কয়েদির ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যু হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে সকাল ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কারা কর্তৃপক্ষ জানায়, কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তিতিশ বিশ্বাসকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিতিশ বিশ্বাস কেন্দ্রীয় কারাগারের কয়েদি ছিলেন। তাঁর কয়েদি নম্বর ২৩৭/এ। তাঁর গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলায়। তাঁর বাবার নাম শ্রীপতি বিশ্বাস। তবে কোন মামলায় তিনি কারাগারে ছিলেন, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 


  এফএস 

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝