ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রাশিয়ায় বিমান বিধ্বস্ত, ১৭ আরোহীর সবাই নিহত
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৮:৩১ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের কেমেরোভোতে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১৭ আরোহীর সবাই নিহত হয়েছেন। প্রাথমিকভাবে বিমানটিকে রাশিয়ার সামরিক বাহিনীর এএন-১২ মডেলের বিমান বলে শনাক্ত করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) কেমেরোভোর আঞ্চলিক রাজধানীর দক্ষিণে ইয়াগুনোভো গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ইজভেস্তিয়া। দ্য কাস্পিয়ান পোস্টের প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বিধ্বস্ত হওয়ার আগে বিমানটিতে আগুন ধরে যায়। একপর্যায়ে এটি দ্রুত নিচের দিকে নামতে থাকে এবং মাটিতে আছড়ে পড়ে বিস্ফোরিত হয়।

কেমেরোভোর গভর্নর ইলিয়া সেরেদিউক টেলিগ্রামে এক বার্তায় ইয়াগুনোভো এলাকায় একটি ‘বিমান দুর্ঘটনার’ কথা জানান। তিনি বলেন, দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন এবং সেখানে জরুরি সেবা সংস্থার কর্মীরা উদ্ধার ও প্রয়োজনীয় কার্যক্রম চালাচ্ছেন।

গভর্নর বলেন, আঞ্চলিক প্রশাসন থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করে দেখছে।

পরবর্তী এক ভিডিও বার্তায় তিনি জানান, দুর্ঘটনার আগে বিমানটি ওই অঞ্চলের ওপর দিয়ে যাচ্ছিল।

এ ঘটনায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝