ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আমেরিকায় ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা ইরানের
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৭:০৯ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্য করে ডার্টি বোমা বা রাসায়নিক অস্ত্র হামলার পরিকল্পনা নিয়ে কাজ করছে ইরান।  

ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্য করে ডার্টি বোমা বা রাসায়নিক অস্ত্র হামলার পরিকল্পনা নিয়ে কাজ করছে ইরান। 

আমেরিকার ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্য করে ডার্টি বোমা বা রাসায়নিক অস্ত্র হামলার পরিকল্পনা নিয়ে কাজ করছে ইরান। ৭ মার্কিন কর্মকর্তার বরাতে মঙ্গলবার এ তথ্য দিয়েছে সিএনএন। 

গোয়েন্দা সূত্র বলছে, এখন পর্যন্ত এটি তাৎক্ষণিক হামলার কোনো ইঙ্গিত নয়। তবে সম্ভাব্য পরিস্থিতির জন্য বিভিন্ন বিকল্প তৈরি করছে ইরান। 

এসব পরিকল্পনায় নির্দিষ্ট লক্ষ্যবস্তু ও স্থানের উল্লেখ থাকায় আমেরিকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

হোয়াইট হাউজের মুখপাত্র জানান, আমেরিকা সম্ভাব্য সব ধরনের হুমকি পর্যবেক্ষণ করছে। 

ডার্টি বোমা প্রচলিত বিস্ফোরক, যার সঙ্গে তেজস্ক্রিয় পদার্থ যুক্ত থাকে। বিস্ফোরণের মাধ্যমে এটি তেজস্ক্রিয় দূষণ ছড়িয়ে দিতে পারে। 

এদিকে, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের ওপর রাসায়নিক অস্ত্র হামলার আশঙ্কাও পর্যবেক্ষণ করছে ওয়াশিংটন।

খবর: সিএনএন

টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝