ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ভারতে প্রবেশের চেষ্টায় মাটিরাঙ্গা সীমান্তে আটক ৩
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৮:১২ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি)-এর আওতাধীন অযোধ্যা বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে তাঁদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন খাগড়াছড়ির রামগড় উপজেলার শশানটিলা এলাকার মৃত বিমল চন্দ্র দের ছেলে সঞ্জয় দে, চট্টগ্রামের হালিশহর এলাকার রতন কুমার নাথের ছেলে নন্দন কুমার দে এবং খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার অযোধ্যা এলাকার শফিউল্লাহর ছেলে মো. সাদ্দাম হোসেন।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অযোধ্যা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল সীমান্ত পিলার ২২২৬/৪ আরবি থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধুলিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় ভারতে প্রবেশের চেষ্টাকালে তাঁদের আটক করা হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিজিবি আটকের বিষয়টি নিশ্চিত করে। পরে আটক ব্যক্তিদের খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) সদর দপ্তরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য তাঁদের মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝