ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বিয়ের দাবিতে তরুণের বাড়িতে আরেক তরুণের অবস্থান
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৬:৫১ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

মাদারীপুরের কালকিনিতে টিকটকে পরিচয় থেকে গড়ে ওঠা সম্পর্কের জেরে এক তরুণের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নিয়েছেন আরেক তরুণ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে কালকিনি উপজেলার দক্ষিণ বাঁশগাড়ি ইউনিয়নের দক্ষিণ আকাল বরিশ গ্রামে এ ঘটনা ঘটেছে।

বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ওই দুই তরুণকে দেখতে ভিড় জমান প্রতিবেশীরা।

ওই দুই তরুণ হলেন উপজেলার দক্ষিণ বাঁশগাড়ি ইউনিয়নের দক্ষিণ আকাল বরিশ গ্রামের রণজিৎ চন্দ্র দাশের ছেলে নবদ্বীপ চন্দ্র দাশ (১৯) এবং মাদারীপুর সদর উপজেলার বিল্লাল মুন্সির ছেলে মাহিন মুন্সি (১৯)।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, টিকটকের মাধ্যমে তাদের পরিচয়। এরপর ধীরে ধীরে গড়ে ওঠে ভালো লাগার সম্পর্ক। বর্তমানে দুজনই একসঙ্গে থাকতে চান এবং বিয়ে করতে চান। সেই দাবিতেই কালকিনির নবদ্বীপের বাড়িতে অবস্থান নিয়েছেন মাহিন।

স্থানীয়রা জানান, এর আগেও দুইবার ওই বাড়িতে এসেছিলেন মাহিন। তবে এবার বিয়ের দাবিতে অবস্থান নেওয়ায় বিষয়টি জানাজানি হলে এলাকায় প্রতিক্রিয়া দেখা গেছে।

ওই দুই তরুণের ভাষ্য, ‌‘আমরা দুইজনকে ভালোবাসি। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি বিয়ে করে একসঙ্গে থাকব।’

কালকিনির বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য আলী আকবর হিলালু বলেন, ‘ঘটনাটি আমার পাশের বাড়ির। খবর পেয়ে বিষয়টি কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানানো হয়েছে। মাহিনের পরিবারকেও খবর দেওয়া হয়েছে।’

এ বিষয়ে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাস বলেন, ‘ঘটনাটি লোকমুখে শুনেছি। অতি উৎসাহী হয়ে দুই তরুণ এমন কাজ করেছে, যা আইনগতভাবে ঠিক নয়।’

 টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝