ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
অস্তিত্বহীন চিংড়িঘের, ২০ কোটি টাকা আত্মসাতে কারাগারে জাফর আলম
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৫:৩১ পিএম
X

মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পের ক্ষতিপূরণের প্রায় ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় কক্সবাজারের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) জাফর আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক (ডিসি) রুহুল আমিনসহ ১০ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ আদেশ দেন। মামলার অবশিষ্ট আসামিদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আগামী ৩০ নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য করেছেন আদালত।

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন বিষয়টি নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের ক্ষতিপূরণের অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় মোট ৩৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। তাদের মধ্যে ১৯ জনের বিচার কার্যক্রম হাইকোর্টের আদেশে স্থগিত রয়েছে।

বাকি ১৫ আসামির বিরুদ্ধে ২৮ জনের সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষ হয়েছে। মঙ্গলবার আদালতে তাদের মধ্যে সাবেক এডিসি জাফর আলমসহ পাঁচজন উপস্থিত ছিলেন। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্যদিকে সাবেক ডিসি রুহুল আমিনসহ ১০ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আগামী ৩০ নভেম্বর এ মামলার রায় ঘোষণার দিন ধার্য রয়েছে।

আদালত ও দুদক সূত্রে জানা গেছে, কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে ১ হাজার ৪১৪ একর জমিতে প্রায় ৩৬ হাজার কোটি টাকা ব্যয়ে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের সময় চিংড়িঘের, ঘরবাড়ি ও অন্যান্য অবকাঠামোর ক্ষতিপূরণ বাবদ ২৩৭ কোটি টাকা নির্ধারণ করা হয়েছিল।

অভিযোগ অনুযায়ী, এর মধ্যে ২৫টি অস্তিত্বহীন চিংড়িঘের দেখিয়ে ৪৬ কোটি ৩ হাজার ৩২০ টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়। পরে বিভিন্ন কৌশলে ওই অর্থ থেকে ১৯ কোটি ৮২ লাখ ৮ হাজার ৩১৫ টাকা আত্মসাৎ করা হয়।

এ ঘটনায় ২০১৪ সালের ২০ নভেম্বর মাতারবাড়ীর ব্যবসায়ী একেএম কায়সারুল ইসলাম চৌধুরী বাদী হয়ে কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক রুহুল আমিন, সাবেক এডিসি (রাজস্ব) জাফর আলমসহ ২৮ জনের বিরুদ্ধে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের দায়িত্ব দুদককে দেন।

তদন্ত শেষে দুদক এ ঘটনায় ৩৬ জনের সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার কথা জানিয়ে গত ৩ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেয়।

টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝