ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সিলেট সীমান্তে বিএসএফ সদস্য আটক
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৪:৫৩ পিএম
X

সিলেটের বিছানাকান্দি সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় অপর এক বিএসএফ সদস্য অস্ত্র ফেলে পালিয়ে গেছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সীমান্তের ১২৬৩ নম্বর মেইন পিলারের ৫-এস এলাকার বাংলাদেশের প্রায় ২০০ গজ অভ্যন্তর থেকে ওই বিএসএফ সদস্যকে আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, দুই বিএসএফ সদস্য সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় বিজিবির টহল দল একজনকে আটক করতে সক্ষম হয়। অপরজন অস্ত্র ফেলে পালিয়ে যান। আটক বিএসএফ সদস্যকে বিছানাকান্দি বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তিনি বিজিবির হেফাজতে রয়েছেন।

বিজিবি সিলেট ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুর উদ্দিন আহমাদ জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ওই বিএসএফ সদস্য বাংলাদেশের প্রায় ২০০ গজ ভেতরে প্রবেশ করেন। পরে বিজিবির টহল দল তাকে আটক করে হেফাজতে নেয়।

তিনি আরও জানান, পতাকা বৈঠকের (ফ্ল্যাগ মিটিং) মাধ্যমে আটক বিএসএফ সদস্যকে সংশ্লিষ্ট বাহিনীর কাছে হস্তান্তর করা হবে।

আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝