ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
প্রেম নয়, কারও মনোযোগের প্রতি আসক্তি- যে ৫ লক্ষণে বুঝবেন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৭:৩৭ পিএম
X

আপনি তার মেসেজের অপেক্ষায় থাকেন। ফোনের পর্দায় তার নাম ভেসে উঠলেই মুখে হাসি ফুটে ওঠে। আবার উত্তর দিতে দেরি হলে হঠাৎ মন খারাপ হয়ে যায়। মনে হচ্ছে প্রেমে পড়েছেন? হতেও পারে। তবে অনেক সময় যাকে আমরা গভীর আবেগ বলে মনে করি, তা আসলে অন্য কারও কাছ থেকে পাওয়া মনোযোগের প্রতি একধরনের নির্ভরশীলতা।

এই দুই অনুভূতির মধ্যে পার্থক্য বোঝা সহজ নয়। বিশেষ করে যখন কারও মেসেজ আপনার দৈনন্দিন জীবনের নিয়মিত অংশ হয়ে ওঠে। তবে কিছু লক্ষণ খেয়াল করলে নিজের অনুভূতি সম্পর্কে নতুন করে ভাবার সুযোগ পাবেন। জেনে নিন এমন পাঁচটি লক্ষণ- 

১. তার উত্তরের ওপর নির্ভর করে আপনার মেজাজ

সে দ্রুত উত্তর দিলে আপনি খুশি হয়ে যান, আবার উত্তর দিতে দেরি করলে পুরো দিনটাই খারাপ কাটে। আপনার মানসিক অবস্থা যদি পুরোপুরি নির্ভর করে সে কতটা মনোযোগ দিচ্ছে তার ওপর, তাহলে বুঝতে হবে আপনি হয়তো তার স্বীকৃতি বা মনোযোগের ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ছেন।

২. আপনি কথোপকথনের চেয়ে মেসেজগুলো বেশি মিস করেন

নিজেকে প্রশ্ন করুন, আপনি কি সত্যিই তার সঙ্গে কথা বলা মিস করেন, নাকি কেউ নিয়মিত আপনার খোঁজখবর নিচ্ছে—এই অনুভূতিটাই বেশি মিস করেন? যদি তার ‘গুড মর্নিং’ মেসেজ কিংবা প্রশংসা প্রকৃত কথোপকথনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়, তাহলে নিজের অনুভূতি নিয়ে একটু ভেবে দেখা প্রয়োজন।

৩. তার যেসব বিষয় আপনার পছন্দ নয়, সেগুলো এড়িয়ে যান

হয়তো আপনাদের মূল্যবোধ, আগ্রহ কিংবা প্রত্যাশার মধ্যে বড় ধরনের পার্থক্য রয়েছে। তারপরও সে যখন আপনার প্রশংসা করে বা আপনাকে বিশেষ অনুভব করায়, তখন সেই পার্থক্যগুলো আর তেমন গুরুত্বপূর্ণ মনে হয় না।

অনেক সময় কারও কাছে কাঙ্ক্ষিত হওয়ার অনুভূতি দুজনের মধ্যে প্রকৃত সামঞ্জস্য আছে কি না, সেই প্রশ্নটিকেই আড়াল করে দেয়। তাই শুধু তার কাছ থেকে পাওয়া মনোযোগ নয়, মানুষ হিসেবে তার সঙ্গে আপনার মিল কতটুকু, সেটিও বিবেচনা করা জরুরি।

৪. সে দূরে সরে গেলে আপনার আগ্রহ আরও বেড়ে যায়

সে যখন নিয়মিত যোগাযোগ রাখে, তখন আপনি বেশ নিশ্চিন্ত থাকেন। কিন্তু যেই সে দূরত্ব তৈরি করে বা যোগাযোগ কমিয়ে দেয়, অমনি সারাক্ষণ তার কথা ভাবতে শুরু করেন। বারবার ফোন দেখেন, তার মেসেজের অপেক্ষা করেন।

এমন পরিস্থিতিতে নিজের অনুভূতিকে প্রেম বলে ধরে নেওয়ার আগে ভেবে দেখুন, আপনি কি সত্যিই তাকে মিস করছেন, নাকি তার দূরে সরে যাওয়ার কারণে তৈরি হওয়া অনিশ্চয়তা ও উদ্বেগ আপনাকে অস্থির করে তুলছে?

৫. তার পছন্দ-অপছন্দ নিয়ে বেশি চিন্তিত থাকেন

আপনি ঘণ্টার পর ঘণ্টা ভাবেন, সে আপনাকে পছন্দ করে কি না, তার চোখে আপনাকে যথেষ্ট আকর্ষণীয় মনে হয় কি না কিংবা কোনো কথা বলে আপনি ভুল করেছেন কি না। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, তার সঙ্গে সময় কাটানো আপনি নিজে উপভোগ করেন কি না?

একটি সম্পর্ক মানে শুধু অন্য কারও অনুমোদন বা স্বীকৃতি পাওয়ার চেষ্টা নয়। বরং সেই ব্যক্তির সঙ্গে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন কি না, আপনাদের চাওয়া-পাওয়া ও মূল্যবোধের মধ্যে মিল আছে কি না এবং সম্পর্কটি আপনার প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, সেদিকেও নজর দেওয়া জরুরি।

মনে রাখবেন, কারও মনোযোগ ভালো লাগা স্বাভাবিক। কিন্তু সেই মনোযোগের ওপর নিজের ভালো থাকা নির্ভরশীল হয়ে পড়লে অনুভূতিগুলো নতুন করে বোঝার প্রয়োজন হতে পারে। প্রকৃত ভালো লাগার পাশাপাশি একটি সুস্থ সম্পর্কের ভিত্তি হলো পারস্পরিক সম্মান, স্বাচ্ছন্দ্য, বিশ্বাস ও সামঞ্জস্য।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝