ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কারও প্রতি ক্রাশ থাকলে যে ৫টি আচরণ অজান্তেই প্রকাশ পায়
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৭:২১ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

কারও প্রতি ভালো লাগা বা ক্রাশ থাকাটা বেশ অদ্ভুত এক অনুভূতি। হয়তো আপনি সাধারণত মেসেজের উত্তর দিতে ঘণ্টার পর ঘণ্টা সময় নেন। কিন্তু বিশেষ একজনের মেসেজ বা নোটিফিকেশন এলেই মুহূর্তের মধ্যে উত্তর দিয়ে দেন। সোশ্যাল মিডিয়ায় কে আপনার পোস্ট বা স্টোরি দেখল, তা নিয়ে আগে কখনো মাথা ঘামাননি। অথচ এখন নিয়মিত খেয়াল করছেন, আপনার সর্বশেষ স্টোরিটি কে দেখেছে!

এমনকি সেই বিশেষ মানুষটির সঙ্গে সামান্য কথোপকথনও আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ছোট্ট একটি মেসেজ, হাসি কিংবা ইমোজি নিয়েও বন্ধুদের সঙ্গে চলে দীর্ঘ আলোচনা।

সবচেয়ে মজার বিষয় হলো, অধিকাংশ মানুষই মনে করেন তাঁরা নিজেদের অনুভূতি বেশ ভালোভাবেই লুকিয়ে রাখতে পারছেন। অথচ তাঁদের দৈনন্দিন আচরণই অনেক সময় মনের গোপন কথাটি প্রকাশ করে দেয়। চলুন জেনে নেওয়া যাক, কারও প্রতি ভালো লাগা তৈরি হলে মানুষের মধ্যে দেখা দিতে পারে এমন পাঁচটি মজার আচরণ।

১. হঠাৎ ইনস্টাগ্রাম স্টোরি দেওয়ার প্রতি আগ্রহ বেড়ে যাওয়া

যিনি সাধারণত ইনস্টাগ্রামে খুব একটা সক্রিয় নন, তিনিও হঠাৎ নিয়মিত স্টোরি দিতে শুরু করতে পারেন। কখনো কফির কাপ, কখনো পছন্দের গান, সূর্যাস্তের দৃশ্য কিংবা দৈনন্দিন জীবনের ছোটখাটো মুহূর্ত- সবকিছুই জায়গা পেতে থাকে তাঁর স্টোরিতে।

বাহ্যিকভাবে মনে হতে পারে, তিনি সবার সঙ্গে নিজের মুহূর্তগুলো ভাগ করে নিচ্ছেন। কিন্তু মনে মনে অপেক্ষা করেন বিশেষ একজনের নামটি যেন ভিউয়ারের তালিকায় দেখতে পান। আর সেই ব্যক্তি যদি স্টোরিতে কোনো প্রতিক্রিয়া জানান বা মেসেজ করেন, তাহলে আনন্দের আর সীমা থাকে না!

২. কথা বলার জন্য খুঁজতে থাকেন নানা অজুহাত

কারও প্রতি ভালো লাগা তৈরি হলে মানুষ আশ্চর্যজনকভাবে সৃজনশীল হয়ে ওঠে। এমন প্রশ্নও করে বসেন, যার উত্তর হয়তো আগে থেকেই জানা। কখনো অপ্রাসঙ্গিক কোনো মিম পাঠান, আবার কখনো হঠাৎ মনে পড়েছে এমন ভান করে পুরোনো কোনো প্রসঙ্গ টেনে আনেন।

কেউ কোনো জনপ্রিয় সিরিজ দেখেছেন কি না, কিংবা একটি গান তাঁর কেমন লাগে- এমন সাধারণ প্রশ্নও হয়ে উঠতে পারে দীর্ঘ সময় কথা বলার উপলক্ষ। আসলে প্রশ্নের উত্তর জানার চেয়ে কথোপকথন চালিয়ে যাওয়াটাই তখন বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

৩. মনে থাকে তাঁর ছোটখাটো অনেক তথ্য

হয়তো নিজের গতকাল দুপুরে কী খেয়েছেন, সেটিই মনে নেই। অথচ পছন্দের মানুষটির প্রিয় খাবার কী, কোন ধরনের গান তিনি অপছন্দ করেন কিংবা বৃহস্পতিবার তাঁর গুরুত্বপূর্ণ কোনো মিটিং আছে কি না- সবই মনে থাকে।

এমনকি কথার ফাঁকে তিনি আগে বলা কোনো ছোট তথ্যও মনে করিয়ে দিতে পারেন। এর জন্য আলাদা করে মনে রাখার চেষ্টা করতে হয় না। পছন্দের মানুষটির প্রতি বাড়তি মনোযোগ থেকেই এসব খুঁটিনাটি বিষয় সহজেই মনে গেঁথে যায়। আর কথার মাঝে সেগুলো উল্লেখ করে মনে মনে আশা করেন, মানুষটি যেন বুঝতে পারেন তাঁর প্রতি মনোযোগ কতটা!

৪. সামনে এলেই বদলে যায় স্বাভাবিক আচরণ

বন্ধুদের সঙ্গে আপনি হয়তো খুব প্রাণবন্ত, হাসিখুশি এবং স্বচ্ছন্দ। কিন্তু পছন্দের মানুষটি সামনে এলেই আচরণে দেখা দেয় অদ্ভুত পরিবর্তন।

হয়তো হঠাৎ চুপচাপ হয়ে যান, আবার কখনো অকারণে বেশি হাসতে শুরু করেন। কেউ কেউ ফোনে ব্যস্ত থাকার ভান করেন, আবার কেউ নিজের বসার ভঙ্গি, দাঁড়ানো কিংবা কথা বলার ধরন নিয়েও অতিরিক্ত সচেতন হয়ে ওঠেন।

মজার বিষয় হলো, পছন্দের মানুষটি হয়তো এসব পরিবর্তন খেয়ালই করেন না। কিন্তু কাছের বন্ধুরা ঠিকই বুঝে ফেলেন, ঘটনা কোথায়!

৫. ছোট্ট একটি ঘটনাই হয়ে ওঠে বন্ধুদের আলোচনার বিষয়

পছন্দের মানুষটির কাছ থেকে একটি মেসেজ, সামান্য প্রশংসা কিংবা হঠাৎ হওয়া ছোট্ট কথোপকথনও তখন অনেক বড় ঘটনা মনে হয়। আর সেই ঘটনা বন্ধুদের গ্রুপ চ্যাটে পৌঁছাতে খুব বেশি সময় লাগে না।

শুরু হয় স্ক্রিনশট শেয়ার, নানা রকম ব্যাখ্যা আর সম্ভাবনার হিসাব-নিকাশ। একটি সাধারণ হাসি, ইমোজি কিংবা মেসেজের শেষের যতিচিহ্ন নিয়েও চলে চুলচেরা বিশ্লেষণ। বন্ধুরাও তখন নিজেদের রোমান্টিক সম্পর্কের বিশেষজ্ঞ মনে করতে শুরু করেন।

অথচ যাঁর একটি ছোট্ট বার্তা ঘিরে এত আয়োজন, তিনি হয়তো জানেনই না যে তাঁর সাধারণ একটি কথাই কারও পুরো দিনের আনন্দের কারণ হয়ে উঠেছে!

শেষ কথা: কারও প্রতি ভালো লাগা থাকলে তা সব সময় মুখে প্রকাশ করতে হয় না। অনেক সময় আমাদের ছোট ছোট অভ্যাস, আচরণ ও অজান্তে করা কাজগুলোই মনের অনুভূতি প্রকাশ করে দেয়। আর এই অপ্রকাশিত অনুভূতিগুলোই ক্রাশের অভিজ্ঞতাকে করে তোলে এতটা মজার ও রোমাঞ্চকর।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝