ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সব শিক্ষাপ্রতিষ্ঠানে বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৮:৫০ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বছরজুড়ে খেলাধুলার আয়োজনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। 

বার্ষিক অ্যাকাডেমিক ক্যালেন্ডারের সঙ্গে সমন্বয় করে সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত ক্রীড়া কার্যক্রম পরিচালনা করতে হবে। ফুটবল, ক্রিকেট, দাবা ও সাঁতারসহ নির্ধারিত ১০টি খেলার পাশাপাশি অন্যান্য খেলাও আয়োজন করতে হবে।

রোববার (১৫ নভেম্বর) প্রকাশিত নির্দেশনায় বলা হয়েছে, বছরজুড়ে আয়োজনের জন্য নির্ধারিত ১০টি খেলা হলো : ফুটবল, ক্রিকেট, দাবা, মার্শাল আর্ট, ভলিবল, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স, সাঁতার, টেবিল টেনিস ও কাবাডি। এসব খেলায় শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নিয়মিত ক্রীড়া কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

নথিপত্র অনুযায়ী, গত ৮ অক্টোবর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এ বিষয়ে একটি আধা-সরকারি পত্র (ডিও লেটার) পাঠান। এতে প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে সারা বছর খেলাধুলা চালুর প্রস্তাব দেন তিনি। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, নেতৃত্বের গুণাবলি তৈরি এবং মাদকমুক্ত সমাজ গঠনে নিয়মিত খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন প্রতিমন্ত্রী।

চিঠিতে সিঙ্গাপুরের উদাহরণ টেনে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, দেশটিতে অ্যাকাডেমিক ক্যালেন্ডারের সঙ্গে সমন্বয় করে বছরজুড়ে খেলাধুলা ও ফিটনেস মূল্যায়নের ব্যবস্থা রয়েছে। এ ধরনের উদ্যোগ দক্ষ মানবসম্পদ গঠনে ভূমিকা রাখতে পারে বলে তিনি মত দেন। পাশাপাশি, সরকারের নির্বাচনী ইশতেহারের ২৫ নম্বর দফায় ক্রীড়া শিক্ষা ও খেলাধুলার প্রসারের প্রতিশ্রুতি এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি-৪) বিষয়টিও চিঠিতে তুলে ধরেন।

প্রতিমন্ত্রীর প্রস্তাবের পর গত ১৭ অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিষয়টি বাস্তবায়নের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। পরে ৫ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাউশিকে নির্দেশ দেয়।

এরপর মাউশির শারীরিক শিক্ষা বিভাগ থেকে দেশের সব আঞ্চলিক পরিচালক, জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের কাছে এ নির্দেশনা পাঠানো হয়। নির্দেশনা অনুযায়ী, বার্ষিক অ্যাকাডেমিক ক্যালেন্ডারের সঙ্গে সমন্বয় করে বছরজুড়ে ক্রীড়া কার্যক্রম পরিচালনা করতে হবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে।

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝