ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগ, ৮ জনের নামে মামলা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১০:০৮ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

কুষ্টিয়ার দৌলতপুরে এনসিপি নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় আটজনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে দৌলতপুর থানায় নিজেই বাদী হয়ে মামলাটি করেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম।

মামলায় নিষিদ্ধ ঘোষিত কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং দৌলতপুর উপজেলা ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি-সাধারণ সম্পাদককে আসামি করা হয়েছে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, অগ্নিসংযোগ, নাশকতা ও বিস্ফোরক আইনে মামলাটি করা হয়েছে। এজাহারভুক্ত আসামিদের পাশাপাশি অজ্ঞাতনামা ব্যক্তিদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি আরও জানান, অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

এর আগে বৃহস্পতিবার রাতে দৌলতপুরে নুসরাত তাবাসসুমের নিজ বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝