চট্টগ্রাম নগরের বাকলিয়ায় নিজ বাড়িতে প্রতিপক্ষের হামলায় মো. সুবান (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার দিবাগত রাতে নগরের তক্তারপুল এলাকায় এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে কয়েকজন প্রতিপক্ষ সুবানকে ছুরিকাঘাত করে।
গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সুবান তক্তারপুল এলাকার নুর ইসলামের বাড়ির বাসিন্দা। তার বাবার নাম নুর ইসলাম।
পুলিশ জানায়, বাকলিয়া এলাকা থেকে আহত অবস্থায় সুবানকে হাসপাতালে আনা হয়েছিল। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এফএস