বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) অধীন ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় মোট ১ হাজার ৩৮৯ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। প্রকাশিত ফলাফলে প্রতিষ্ঠানগুলোর পাসের হার ৭৭ দশমিক ৯৭ থেকে ১০০ শতাংশের মধ্যে রয়েছে।
গত ৩১ অক্টোবর ২০২৬, শনিবার প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফল অনুযায়ী, বিসিআইসি কলেজে পাসের হার ৯৪ দশমিক ১৪ শতাংশ। শাহজালাল এনজিএফএফ স্কুল অ্যান্ড কলেজে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
এ ছাড়া আশুগঞ্জ সার কারখানা কলেজে ৮৬ দশমিক ১১ শতাংশ, ইউরিয়া সার কারখানা কলেজে ৮৩ দশমিক ৩৩ শতাংশ, চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার স্কুল অ্যান্ড কলেজে ৮২ দশমিক ৩৫ শতাংশ এবং যমুনা সার কারখানা স্কুল অ্যান্ড কলেজে ৭৭ দশমিক ৯৭ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে।
এসএস