কুমিল্লার ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে গ্রাহকদের সার্বক্ষণিক ব্যাংকিং সেবা দিতে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির একটি সিআরএম (ক্যাশ রিসাইক্লিং মেশিন) বুথ উদ্বোধন করা হয়েছে। গত ৯ নভেম্বর ২০২৬ তারিখে এ বুথের উদ্বোধন করা হয়।
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক মো. জাফর ছাদেক, এফসিএ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বুথটির উদ্বোধন করেন।
এ সময় ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট বিভাগের রিকভারি-২-এর ইভিপি মো. হুমায়ুন কবির রিমিয়া, কুমিল্লা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ কামরুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্যবস্থাপক নুরুল আলম মীর, ময়নামতি শাখার ব্যবস্থাপক মো. মিজানুর রহমানসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
নতুন এ সিআরএম বুথের মাধ্যমে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ভিসা কার্ডধারীরা ২৪ ঘণ্টা নগদ টাকা উত্তোলন, জমা এবং অ্যাকাউন্টের ব্যালেন্স যাচাই করতে পারবেন।
গ্রাহকদের আরও উন্নত ও সহজলভ্য ব্যাংকিং সেবা নিশ্চিত করতে পর্যায়ক্রমে দেশব্যাপী এটিএম ও সিআরএম সেবার পরিধি বাড়ানোর উদ্যোগ নিয়েছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি।
এদিকে, ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও আধুনিক করার লক্ষ্যে কুমিল্লা অঞ্চলের বিভিন্ন শ্রেণি-পেশার ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআর কোডের ব্যবহার ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে ব্যাংকটি। এ কার্যক্রমের প্রতিপাদ্য হচ্ছে—'এক দেশ, এক কিউআর, লেনদেন বাংলা কিউআর'। বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এসএস