ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৫:২৬ পিএম
X

রোগীদের চিকিৎসাসেবা প্রদানে হয়রানি, পরীক্ষার যন্ত্রপাতি দীর্ঘদিন অচল রাখা, সরকারি অর্থের অপচয়, দালালদের দৌরাত্ম্য ও পরিচ্ছন্নতায় অবহেলার অভিযোগে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১১ নভেম্বর) সকাল থেকে প্রায় তিন ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করেন দুদক দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইমরান হোসেন।

জানা গেছে, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন ধরে রোগীদের চিকিৎসাসেবা পেতে নানা ধরনের হয়রানির অভিযোগ রয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতি দীর্ঘদিন ধরে অচল অবস্থায় ফেলে রাখা, এতে সরকারি অর্থের অপচয়, হাসপাতালের অভ্যন্তরে দালালদের দৌরাত্ম্য এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে অবহেলার অভিযোগ ওঠে। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে দুদক এ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে হাসপাতাল থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করা হয়।

এ বিষয়ে দুদকের সহকারী পরিচালক ইমরান হোসেন বলেন, “বেশ কিছু অভিযোগের সত্যতা যাচাই করতে আমরা অভিযান পরিচালনা করেছি। অভিযানকালে প্রয়োজনীয় কাগজপত্র জব্দ করা হয়েছে। জব্দ করা নথিপত্র যাচাই-বাছাই শেষে দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। পরবর্তী সময়ে প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

দুদকের এ অভিযানের মাধ্যমে হাসপাতালের চিকিৎসাসেবার মান, যন্ত্রপাতি ব্যবস্থাপনা এবং অনিয়মের অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় তথ্য উঠে আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝