ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ট্রাম্পের দাবি, ‘ইরান যুদ্ধ কার্যত শেষ’
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:২০ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ সামরিকভাবে কার্যত শেষ হয়ে গেছে। কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সোমবার (৯ নভেম্বর) হোয়াইট হাউসে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

ট্রাম্প বলেন, সামরিক দিক থেকে ইরান কার্যত শেষ। আপাতত পরিস্থিতি আগের অবস্থায় রাখছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোর অনুরোধেই এমন অবস্থান নেওয়া হয়েছে বলে জানান তিনি।

এর আগে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের উপস্থিতিতে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা এগিয়ে নেওয়া এবং আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার উপায় নিয়ে কথা হয়।

ট্রাম্প জানান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো বর্তমান পরিস্থিতি বজায় রাখার পক্ষে। তবে এর অর্থ ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকা।

তিনি আরও বলেন, আপাতত নতুন করে সামরিক অভিযান চালানোর প্রয়োজনীয়তা দেখছেন না। তবে পরিস্থিতির পরিবর্তন হলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত।

অন্যদিকে, ট্রাম্পের বক্তব্যকে প্রত্যাখ্যান করেছেন ইরানের কর্মকর্তারা। দেশটির কর্মকর্তারা আলোচনার অগ্রগতি নিয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্যকে বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, তেহরান আলোচনায় আগ্রহী, তবে কোনো চাপের কাছে আত্মসমর্পণ করবে না।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে সংঘাত শুরু হয়। এর প্রভাবে হরমুজ প্রণালিসহ মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ ও জ্বালানি সরবরাহে অস্থিরতা তৈরি হয়। তবে ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের পরও সংঘাতের স্থায়ী অবসানের বিষয়ে এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি।

এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝