ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আমি ধার্মিক মানুষ, স্বর্গে যাবো: ট্রাম্প
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৭:০২ পিএম
X

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিবিএসের ৬০ মিনিটস অনুষ্ঠানের সাক্ষাৎকার অপ্রত্যাশিত মোড় নেয়, যখন উপস্থাপক রস ডাউথাট মৃত্যু নিয়ে প্রশ্ন তোলেন। দ্বিতীয় মেয়াদে একাধিক হত্যাচেষ্টা থেকে বেঁচে যাওয়া এই রিপাবলিকান নেতাকে নিয়ে প্রশ্নটি ওঠে।

রবিবারের সাক্ষাৎকারে ৮০ বছর বয়সী ট্রাম্পকে ডাউথাট জিজ্ঞেস করেন, হত্যাচেষ্টা থেকে বেঁচে যাওয়া তার নিজের মৃত্যু সম্পর্কে দৃষ্টিভঙ্গি বদলেছে কি না। এরপর তিনি সরাসরি প্রশ্ন করেন, আপনি কী মনে করেন, মৃত্যুর পর কী হয়? কিছুক্ষণ থেমে ট্রাম্প বলেন, আমি আশা করি, আমাকে মনে রাখা হবে। প্রেসিডেন্ট বলেন, আমি একজন ধর্মপ্রাণ মানুষ, তাই তাত্ত্বিকভাবে বলতে গেলে, আমি স্বর্গে যাব। আমি সেটাই আশা করি। আমি নরকে যেতে চাই না।

এরপর ডাউথাট জানতে চান, স্বর্গে যাওয়ার জন্য রাজনৈতিক প্রতিপক্ষদের ক্ষমা করতে পারবেন কি না। তিনি বলেন, ধরুন, আপনি মারা গেলেন, পরকালে প্রবেশ করছেন, আর স্বর্গে ঢুকতে আপনাকে শুধু জেমস কমি, ন্যান্সি পেলোসি বা বছরের পর বছর আপনি যাদের প্রতি ঘৃণা প্রকাশ করেছেন, তাদের প্রতি ভালোবাসা ও ক্ষমার অনুভূতি জাগাতে হবে। আপনি কি তা পারবেন?

জবাবে ট্রাম্প বলেন, উত্তর হলো, না। আমি সৎভাবেই বলতে চাই, না। তিনি আরও বলেন, আমি সম্ভবত তা পারব না, কারণ আমি আমার কিছু শত্রুকে ঘৃণা করি এবং সব সময় করব।

এরপর ট্রাম্প বলেন, অজ্ঞাত উড়ন্ত বস্তু (ইউএফও) নিয়ে প্রশ্ন তিনি সবচেয়ে বেশি শোনেন। প্রথম ও দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে বিমান বাহিনীর অত্যন্ত অভিজ্ঞ পাইলটদের সঙ্গে দেখা হওয়ার কথা স্মরণ করেন তিনি। তার ভাষ্য, ইউএফও নিয়ে পাইলটরা কিছু অস্বাভাবিক বিবরণ দিয়েছেন।

ট্রাম্প বলেন, আমি খুব বেশি বিশ্বাসী নই, তবে প্রথম মেয়াদে এবং দ্বিতীয় মেয়াদের কিছু সময় আমি ওভাল অফিসে বসে বিমান বাহিনীর পাইলটদের সঙ্গে বৈঠক করেছি। তারা সত্যিই ভালো, নির্ভরযোগ্য মানুষ। এমন নন যে তাদের ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসী বলা যাবে। ষড়যন্ত্র তত্ত্ব বলতে কী বোঝায়, তা-ও তারা জানেন না।

তিনি আরও বলেন, তবে তারা দুর্দান্ত পাইলট। তরুণ, সুদর্শন। তাদের সুন্দর ফ্ল্যাট টপ চুল। আমি ঠিক তাদের মতো চুল কাটতে চাই। তাদের দেখতে টম ক্রুজের মতো নিখুঁত। …তারা রোগা, জানেন, খুবই রোগা। আর… তারা আসল মানুষ। তারা আমাকে খুবই অদ্ভুত কিছু কথা বলেছেন।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

টিআই

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝