ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নারায়ণগঞ্জে ট্যাংকলরির বিষাক্ত গ্যাসে যুবকের মৃত্যু
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১:৪০ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফার্নিশ অয়েলবাহী ট্যাংকলরির ট্যাংকারের ভেতরে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে মো. রাতুল (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তাকে উদ্ধার করতে গিয়ে মো. ফারুক (৪২) নামে এক ম্যানেজারও অচেতন হয়ে পড়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (৮ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ঢাকেশ্বরী এলাকার সাউদ বাড়িসংলগ্ন নতুন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাতুল ওই এলাকার আমিজউদ্দিনের ভাড়াটিয়া কুদ্দুস আলীর ছেলে। তিনি জ্বালানি তেল সরবরাহকারী একটি পরিবহন ট্যাংকলরিতে কাজ করতেন।

পুলিশ জানায়, ট্যাংকলরির ট্যাংকার পরীক্ষা করতে গিয়ে হেলপার রাতুল ভেতরে প্রবেশ করেন। এ সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাকে উদ্ধারের জন্য ম্যানেজার ফারুক ট্যাংকারের ভেতরে প্রবেশ করলে তিনিও গ্যাসে আক্রান্ত হয়ে অচেতন হয়ে যান।

পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাতুলকে মৃত ঘোষণা করেন। গুরুতর অসুস্থ ফারুককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইউসুফ নিহতের বাড়িতে যান। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নেওয়া হয়। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক।

 এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝