ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
টঙ্গীতে শিশুর শরীরে গরম আয়রনের ছ্যাঁকা, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১:২৮ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

গাজীপুর মহানগরীর টঙ্গীতে ৯ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে গরম আয়রনের ছ্যাঁকা দিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগে রাব্বি হোসেন (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

রোববার (৮ নভেম্বর) রাতে ভুক্তভোগী শিশুর মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়। তিনি টঙ্গীর চেরাগআলী এলাকার মিফতাহুল মাদ্রাসার শিক্ষক। তাঁর বাড়ি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানায়।

ভুক্তভোগী শিক্ষার্থীর মায়ের দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর (বুধবার) বিকেল সাড়ে ৩টার দিকে মাদ্রাসার শিক্ষক রাব্বি হোসেন শিক্ষার্থী মো. ওসমান গনি নাঈমকে (৯) গরম আয়রন দিয়ে শরীরের পেছনের অংশে (নিতম্বে) ছ্যাঁকা দিয়ে নির্যাতন করেন বলে অভিযোগ উঠেছে।

পরদিন ৫ নভেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যায় শিশুটির মা তাকে মাদ্রাসা থেকে বাড়িতে নিয়ে যেতে গেলে নির্যাতনের বিষয়টি জানতে পারেন। পরে রোববার রাতে তিনি টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

শিশু শিক্ষার্থীর ওপর এমন নির্যাতনের অভিযোগে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 
  টিকে/ এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝