ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
জলঢাকায় ট্রাক-অটোচার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৪৫ এএম আপডেট: ০৯.১১.২০২৬ ১০:৪৮ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

নীলফামারীর জলঢাকায় ট্রাক ও অটোচার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নলিত চন্দ্র রায় (৫৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানচালকসহ আরও দুজন আহত হয়েছেন।

রোববার (৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার গোলনা ইউনিয়নের খারিজা গোলনা এলাকার দিঘীরপাড় নামক স্থানে জলঢাকা-ডিমলা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নলিত চন্দ্র রায় খারিজা গোলনা ঝাউপাড়া এলাকার বাসিন্দা। আহতরা হলেন একই ইউনিয়নের পূর্বপাড়া এলাকার ভ্যানচালক চান মিয়া (৪৫) ও মো. আজগার আলী।

জানা যায়, রোববার দুপুরে গোলনার নবাবগঞ্জ বাজার থেকে যাত্রী নিয়ে একটি অটোচার্জার ভ্যান জলঢাকার দিকে যাচ্ছিল। পথে দিঘীরপাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকা মেট্রো-ট-২৪-৪৪১৪ নম্বরের একটি ট্রাকের সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানের তিন যাত্রী গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে রংপুরে নেওয়ার পথে নলিত চন্দ্র রায়ের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ট্রাকটি জব্দ করে।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল আলম জানান, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


  এমএইচএস / এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝