ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সময় এসেছে নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম বন্দর পুনরুদ্ধারের: বিজেপি এমপি নিশিকান্ত
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৮:২৩ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বাংলাদেশের নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম বন্দর ‘পুনরুদ্ধার’ করার সময় এসেছে বলে এক বিতর্কিত দাবি করেছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির ঝাড়খন্ড রাজ্যের লোকসভা সদস্য নিশিকান্ত দুবে। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ঐতিহাসিক নীতির তীব্র সমালোচনা করে শুক্রবার বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, তৎকালে ত্রিপুরা রাজ্যের অন্তর্গত থাকা এই অঞ্চলগুলো নেহরু জোরপূর্বক তৎকালীন পাকিস্তানকে হস্তান্তর করেছিলেন।

নিশিকান্ত দুবে দাবি করেন, তৎকালের 'তিপ্রা' বা ত্রিপুরা রাজ্যের মহারাজা বীর বিক্রম সিং নেহরুর ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছিলেন এবং সিলেট ও চট্টগ্রামে গণভোটের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ১৯৪৬ সালের নোয়াখালী দাঙ্গার জন্য নেহরুর রাজনৈতিক উদাসীনতাকে দায়ী করে তিনি আরও অভিযোগ করেন, চট্টগ্রাম বন্দর ভারতের হাতে না থাকার কারণেই আজ ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো পিছিয়ে পড়েছে। তাই চট্টগ্রাম, সিলেট ও নোয়াখালী পুনরুদ্ধার করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

বিজেপির এই বিতর্কিত সংসদ সদস্যের বক্তব্যের প্রতি সমর্থন জানিয়েছেন ত্রিপুরার রাজপরিবারের বংশধর ও ‘তিপ্রা মথা’ দলের প্রতিষ্ঠাতা প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় প্রদ্যোৎ মাণিক্য দাবি করেন, দেশভাগের সময় ত্রিপুরার এক বিশাল অংশ পাকিস্তানকে হস্তান্তর করা এক ঐতিহাসিক ভুল ছিল এবং চট্টগ্রাম বন্দর ভারতের নিয়ন্ত্রণে থাকলে শিলিগুড়ি করিডর বা ‘চিকেনস নেক’ নিয়ে ভারতের নিরাপত্তাজনিত দুশ্চিন্তা থাকত না।

উল্লেখ্য, বিভিন্ন সময় উসকানিমূলক ও বিতর্কিত মন্তব্য করে আলোচনায় আসা নিশিকান্ত দুবে আদানি গ্রুপের বিতর্কিত ঝাড়খন্ড প্ল্যান্টের গোড্ডা আসন থেকেই নির্বাচিত প্রতিনিধি।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝