ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিকের মৃত্যু
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৯:৪৩ এএম
X

গাজীপুরের বাংলাবাজার এলাকায় পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন ও সংঘর্ষের সময় মারধরের শিকার হয়ে তৌফিক শেখ (২০-২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে গাজীপুরের সিং জিং জাপান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত তৌফিক শেখ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ছয়ঘরিয়া গ্রামের তবি খাঁর ছেলে। তিনি গাজীপুরের বাংলাবাজার এলাকায় বসবাস করতেন এবং স্থানীয় লায়লা গার্মেন্টসে কাজ করতেন।

জানা গেছে, গত সোমবার (২ নভেম্বর) বাংলাবাজার এলাকায় পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন চলাকালে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় একটি হামলার ঘটনা মুঠোফোনে ধারণ করার চেষ্টা করেন তৌফিক। এতে হামলাকারীরা তাঁর ওপর চড়াও হয়ে বেধড়ক মারধর করে।

পরে সহকর্মী শ্রমিকরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়।

এদিকে গাজীপুর মহানগর পুলিশ ও শিল্প পুলিশ জানিয়েছে, তৌফিক পুলিশের গুলিতে কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে আহত হননি। শ্রমিকদের নিজেদের মধ্যে সংঘর্ষ বা অভ্যন্তরীণ বিরোধের জেরে হামলার শিকার হয়ে তিনি আহত হন।

বুধবার (৪ নভেম্বর) সকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিজ গ্রামের বাড়িতে জানাজা শেষে তৌফিকের মরদেহ দাফন করা হয়েছে।


  এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝