ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মাদকবিরোধী অভিযানে গিয়ে পিস্তল-গুলি হারালেন এএসআই
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৮:৫৩ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

গাজীপুরে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে নিজের সঙ্গে থাকা পিস্তল ও এক রাউন্ড গুলি হারিয়েছেন মহানগর পুলিশের (জিএমপি) এক সহকারী উপপরিদর্শক (এএসআই)। হারানো অস্ত্র উদ্ধারে সহায়তা করতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে পুলিশ।

গত শনিবার (৩১ অক্টোবর) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে উনিশে টাওয়ারের উত্তর দিকে মাদকবিরোধী অভিযান চালানোর সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাসন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

অস্ত্র হারানো পুলিশ সদস্যের নাম পারভেজ মল্লিক। তিনি জিএমপির বাসন থানায় কর্মরত। মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে অভিযান চালিয়ে মদসহ দুই ব্যক্তিকে আটক করেন এএসআই পারভেজ মল্লিক। পরে আটক ব্যক্তিদের গাড়িতে তোলার সময় ধস্তাধস্তির ঘটনা ঘটে। ওই সময় তাঁর সঙ্গে পিস্তলটি ছিল বলে দাবি করেন তিনি।

পারভেজ মল্লিক জানান, আটক ব্যক্তিদের নিয়ে থানায় ফেরার পর তিনি বুঝতে পারেন, তাঁর পিস্তলটি সঙ্গে নেই। তবে ঠিক কোথায় বা কীভাবে অস্ত্রটি হারিয়ে গেছে, তা নিশ্চিত হতে পারেননি তিনি। হারানো পিস্তলটিতে এক রাউন্ড গুলি ছিল।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। অভিযানের সময় পুলিশের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন। তিনি হোন্ডা মোবাইল-২-এর দায়িত্বে থেকে নিয়ম অনুযায়ী অভিযান পরিচালনা করছিলেন।

এ বিষয়ে বাসন থানার ওসি হারুনুর রশিদ বলেন, মাদক মামলার আসামি গ্রেপ্তার করতে গিয়ে এক এএসআইয়ের অস্ত্র হারিয়ে গেছে। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে। কেউ হারানো অস্ত্রটির সন্ধান দিতে বা উদ্ধারে সহায়তা করতে পারলে তাঁকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

পুলিশের দায়িত্ব পালনকালে আগ্নেয়াস্ত্র ও গুলি হারিয়ে যাওয়ার ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। হারানো অস্ত্র উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

 এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝