ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নেত্রকোণায় ৪ লাখ ভারতীয় রুপি উদ্ধার, আটক ১
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৪:১১ পিএম
X
Advertisement

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় অভিযান চালিয়ে খাটের নিচে রাখা একটি পুঁটলি থেকে ৪ লাখ ৩ হাজার ভারতীয় রুপি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুলাল মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার রংছাতি ইউনিয়নের ব্যাঙকোনা গ্রামে দুলাল মিয়ার নিজ বসতঘরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুলাল মিয়ার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তার দেখানো মতে বসতঘরের খাটের নিচে রাখা একটি পুঁটলি থেকে ৫০০ রুপি মূল্যমানের ৮০৬টি ভারতীয় নোট উদ্ধার করা হয়। উদ্ধার করা নোটগুলোর মোট মূল্য ৪ লাখ ৩ হাজার ভারতীয় রুপি।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভারতীয় রুপি ব্যবহার করে সীমান্তে চোরাচালান চক্রের কার্যক্রমে সহায়তাকারীদের সঙ্গে দুলাল মিয়ার সম্পৃক্ততা থাকতে পারে।

তবে জিজ্ঞাসাবাদে দুলাল মিয়া দাবি করেছেন, স্থানীয় গারো সম্প্রদায়ের লোকজনের কাছ থেকে মাঝেমধ্যে অল্প অল্প করে ভারতীয় রুপি কিনে জমিয়েছিলেন তিনি। তার এ দাবিও গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখছে পুলিশ।

এ ঘটনায় দুলাল মিয়ার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement